October 4, 2026, 8:03 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

স্বাধীনতা দিবসের অভিনন্দন বার্তা এলো পা‌কিস্তান থে‌কে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : স্বাধীনতা দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপ‌তি মোহাম্মদ সাহাবু‌দ্দিন এবং বাংলাদেশের জনগণকে উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন পা‌কিস্তা‌নের প্রেসি‌ডেন্ট আসিফ আলি জারদারি।

মঙ্গলবার (২৬ মার্চ) রাষ্ট্রপ‌তিকে পাঠা‌নো এক বার্তায় শুভেচ্ছা জানান পা‌কিস্তা‌নের প্রেসি‌ডেন্ট। ঢাকায় ইসলামাবা‌দের হাইক‌মিশন বিষয়টি নিশ্চিত করেছে।

অভিনন্দন বার্তায় আসিফ আলি জারদারি ব‌লেন, পা‌কিস্তান বাংলাদেশের স‌ঙ্গে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে গভীরভাবে মূল‌্যায়ন ক‌রে। যার মূ‌লে রয়েছে আমা‌দের ভাগ করা ইতিহাস, অভিন্ন বিশ্বাস, টেকসই উন্নয়নে অভিন্ন স্বার্থ এবং এ অঞ্চল ও তার বাইরে শান্তি ও সমৃদ্ধি।
প্রসঙ্গত, ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৯৭১ সা‌লে পা‌কিস্তান‌কে পরা‌জিত ক‌রে বাংলা‌দেশ রা‌ষ্ট্রের জন্ম হয়। প্রতি বছর ২৬ মার্চ বাংলা‌দে‌শ স্বাধীনতা ও জাতীয় দিবস হিসেবে উদ্‌যাপন ক‌রে।



Our Like Page