October 3, 2026, 11:28 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি ঝিনাইদহের মহেশপুরে বিজিবির অভিযানে ১,০১৩ বোতল মাদক ও ১১ কেজি গাঁজা উদ্ধার ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু মাগুরায় বড়শলই ফটকি নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ দেখতে সংস্কৃতি মন্ত্রী যশোরে বিশেষ অভিযানে গুলি টাকাসহ ৩ জন আটক যশোরে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধের মরদেহ দাফন ঘিরে হট্টগোল যশোরে মহিলালীগ নেতৃসহ ৩ জন আটক যশোরে শার্শায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে পৈতৃক জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপন সম্ভব নয় : সৌদি আরব

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  সৌদি আরব যুক্তরাষ্ট্রকে বলেছে, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি ছাড়া তারা ইসরায়েলের সাথে কোন সম্পর্ক স্থাপন করবে না।

সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।
দেশটির সরকারি বার্তা সৌদি প্রেস এজেন্সিতে প্রকাশিত ওই বিবৃতিতে আরো বলা হয়েছে, পূর্ব জেরুজালেমকে রাজধানী মেনে ১৯৬৭ সালের সীমান্তের ভিত্তিতে স্বীকৃত একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া সৌদি আরব ইসরায়েলের সাথে কোন কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে না।
বিবৃতিতে আরো বলা হয়েছে, গাজায় ইসরায়েলি আগ্রাসন অবশ্যই বন্ধ এবং দখলকৃত অঞ্চল থেকে ইসরায়েলি বাহিনীকে প্রত্যাহার করতে হবে।
‘সৌদি-ইসরায়েল সম্পর্ক স্বাভাবিককরণে আলোচনা চলছে’ মঙ্গলবার হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের এ কথা বলার প্রেক্ষিতে বুধবার সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিটি প্রকাশ করে।
উল্লেখ্য, সৌদি আরব এখনও পর্যন্ত ইসরায়েলকে স্বীকৃতি এবং মার্কিন মধ্যস্থতায় ২০২০ সালের আব্রাহাম এ্যাকর্ডেও যোগ দেয়নি।
যদিও মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত ও মরক্কো ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page