September 29, 2026, 2:10 pm
শিরোনামঃ
একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার কুমিল্লায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ৩০ জন আহত বাংলাদেশের ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্পের রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া : জেলেনস্কির ইরানকে ছাড়ের প্রস্তাবের খবর অস্বীকার করলেন ট্রাম্প মধ্যপ্রাচ্যের কোনো অবকাঠামোই ইরানি হামলা থেকে নিরাপদ না : গালিবাফ যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা
এইমাত্রপাওয়াঃ

স্বাস্থ্যখাতে বাজেট বরাদ্দ ৩ শতাংশ করা গেলে স্বাস্থ্যসেবায় দ্বিগুণ অগ্রগতি হতো : স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ২০২৩-২০২৪ অর্থবছরে স্বাস্থ্যখাতে মোট বাজেটের ৩ শতাংশ বরাদ্দ করা হলে, দেশের মোট জনসংখ্যার আনুপাতিক হারে দ্বিগুণ স্বাস্থ্যসেবা দেয়া সম্ভব হতো।
আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে নার্সিং ও মিডওয়াইফারি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাহিদ মালেক বলেন, এবারের বাজেটে স্বাস্থ্যখাতের জন্য ১২শ কোটি টাকা বাড়ানো হলেও তা দেশের জনসংখ্যার তুলনায় স্বাস্থ্যসেবার মান বৃদ্ধিতে অপর্যাপ্ত। উন্নত বিশে^ মোট বাজেটের ১০ ভাগেরও বেশি রাখা হয় স্বাস্থ্যখাতের জন্য। করোনায় আমরা বুঝতে পেরেছি, স্বাস্থ্যখাত কত জরুরি ও গুরুত্বপূর্ণ। আমাদের বর্তমানে বাজেটের মাত্র প্রায় ১ শতাংশ রয়েছে স্বাস্থ্যখাতের জন্য। এ খাতে ৩ শতাংশ বরাদ্দ দেয়া হলে জনসংখ্যার আনুপাতিক হারে দ্বিগুণ স্বাস্থ্যসেবা দেয়া সম্ভব হতো।
দেশে বর্তমানে ৪৫ হাজার নার্স ও মিডওয়াইফারি কর্মরত রয়েছে জানিয়ে তিনি বলেন, যা আগে মাত্র ২০ হাজার ছিল। করোনা মোকাবিলায় নার্সরা ব্যাপক ভূমিকা রেখেছেন।  তবে, হাসপাতাল আরো পরিচ্ছন্ন রাখা, রোগীর সেবা বৃদ্ধি করার কাজে নার্সদের সম্পৃক্ততা আরো বৃদ্ধি করতে হবে।
নার্সিং ও মিডওয়াইফ অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূরের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ড. মুঃ আনোয়ার হোসেন হাওলাদার, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব মোঃ আজিজুর রহমান, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক সাহান আরা বানু, বিশ^ স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডাঃ বর্দন জং রানা, জাইকার সিনিয়র প্রতিনিধি কমোটি তাকাশি, কানাডা হাইকমিশনারের প্রথম সচিব জোসেফ সেভাটু প্রমুখ।

আজকের বাংলা তারিখ



Our Like Page