August 18, 2026, 11:46 pm
শিরোনামঃ
যশোরে কুখ্যাত মাদক ব্যবসায়ী মহাসিনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে ৭৭ লাখ টাকার স্বর্ণের বারসহ ১ জন আটক  যশোরের শার্শায় বিতর্কিত নিয়োগ বাতিলের দাবিতে স্কুলের সামনে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরামর্শে সংসদের দেয়ালে কালেমা তাইয়্যেবা সংযোজন মহাসড়কে এআই ক্যামেরা চালু হলে চাঁদাবাজি কমবে : স্বরাষ্ট্রমন্ত্রী খেলাধুলার মাধ্যমেই নতুন নেতৃত্ব তৈরি হবে : শিক্ষামন্ত্রী নজরদারিতে শিক্ষকদের সোশ্যাল মিডিয়া ; স্ক্রিনশট যাবে মাউশিতে নোয়াখালীতে মার্কেটে আগুন ; নারী ও শিশুসহ ১৫ জন উদ্ধার কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে মাটির নিচে মিললো ওয়ান শুটারগান ও গুলি ২৪ ঘণ্টায় হুথিদের ওপর ১৩৩টি সামরিক অভিযান করলো ইয়েমেন
এইমাত্রপাওয়াঃ

স্মার্ট জাতির জন্য স্মার্ট ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে : তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, আমাদের জাতীয় লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে স্মার্ট জাতির জন্য একটি স্মার্ট ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে। আগামী ১৭ বছরের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়তে উদ্ভাবনের মাধ্যমে দেশের তরুণ উদ্যোক্তারা সক্রিয় ভূমিকা পালন করবে এমন আশার কথাও বলেন তিনি।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) গ্রামীণফোনের ক্রস-প্ল্যাটফর্ম অ্যাপ মার্কেটপ্লেস ‘অ্যাপসিটি’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

পলক বলেন, উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে দেশের নতুন প্রজন্মকে সমস্যা সমাধানকারী হিসেবে তৈরিতে শক্তিশালী অংশীদার হবে গ্রামীনফোন। প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট সিটিজেন, স্মার্ট নাগরিক, স্মার্ট গভর্নমেন্ট এবং স্মার্ট সোসাইটি-এ ৪টি স্তম্ভের ওপর ভিত্তি করে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গ্রামীনফোন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তরুণদের সম্পৃক্ত করে একটি স্মার্ট জাতি গঠনে অ্যাপটি বিশেষ অবদান রাখবে।

দেশে গ্রামীনফোনের একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরি হয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে দেশে ১৩ কোটির অধিক ইন্টারনেট ব্যবহাকারী রয়েছে। নগর, গ্রাম, পাহাড়, দ্বীপ কিংবা যত দুর্গম এলাকাই হোক না কেন উচ্চগতির নির্ভরযোগ্য ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ কমমূল্যে পৌঁছে দেওয়া হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী নাগরিক সেবা আঙুলের ডগায় নিয়ে আসতে এবং দুর্নীতিমুক্ত, কাগজবিহীন, আন্তঃসংযুক্ত ও আন্তঃক্রিয়াশীল একটি স্মার্ট সরকারের লক্ষ্যে কাজ করছেন।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন গ্রামীণফোন লিমিটেডের চেয়ারম্যান ও টেলিনর এশিয়ার প্রধান পেটার-বরে ফারবার্গ, গ্রামীণফোনের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) ইয়াসির আজমান।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page