October 16, 2026, 10:22 am
শিরোনামঃ
কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে : রাষ্ট্রপতি সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ৫৪ নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে কাজ করছে সরকার : পানি সম্পদ প্রতিমন্ত্রী চীনের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে চায় বাংলাদেশ ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যকালে বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট  চট্টগ্রামে প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা খুলনায় পুলিশকে কুপিয়ে টাকা-মোবাইল ছিনতাইয়ের অভিযোগে ২ জন আটক মসজিদে ‘অনৈতিক কাজ’ ; মক্কায় দুই বাংলাদেশির শিরশ্ছেদ ইরানের ওপর ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র আমাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে : ইরানের পার্লামেন্ট স্পিকার
এইমাত্রপাওয়াঃ

স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য সবাই ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবো : শিক্ষামন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘২০৪১ সালের মধ্যে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবো। সব অপশক্তিকে প্রতিহত করবো। মুক্তিযুদ্ধের চেতনাকে হৃদয়ে ধারণ করে আমরা দীপ্ত পায়ে এগিয়ে যাবো ‘

রবিবার সকালে চাঁদপুর স্টেডিয়ামে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘স্বাধীনতা দিবসে আমরা প্রত্যয় ব্যক্ত করতে চাই, যে স্বপ্ন নিয়ে অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, বৈষম্যহীন, শোষণমুক্ত একটি সমাজ গড়তে এক সাগর রক্তের বিনিময়ে এই বাংলাদেশ তৈরি হয়েছিল, সেই বাংলাদেশকে আমরা অবশ্যই বাস্তবায়িত করবো। যে বাংলাদেশকে বঙ্গবন্ধু বলেছিলেন স্বপ্নের সোনার বাংলাদেশ। আর বঙ্গবন্ধুর কন্যা বলেছেন, ২০৪১ সালের মধ্যে হবে এ বাংলাদেশ একটি “স্মার্ট বাংলাদেশ”।’

এ সময় উপস্থিত ছিলেন– জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের  নেতৃবৃন্দ।

আজকের বাংলা তারিখ

  • ১৬ই অক্টোবর, ২০২৬
  • ১লা কার্তিক, ১৪৩৩
  • ৪ঠা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page