August 18, 2026, 5:01 am
শিরোনামঃ
যশোরের রাজারহাটে ছাদ থেকে পড়ে গৃহকর্তা নিহত যশোরের বেনাপোল সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযানে মাদকসহ আটক ২ যশোরের ধর্ষণ মামলার আসামী সাতক্ষীরা থেকে আটক মাগুরার শত্রুজিৎপুরে চিকিৎসার নামে প্রতারণার অভিযোগ ; ফেল করা রেজিস্ট্রেশন নম্বর ব্যবহারের দাবি আল-কায়েদা নিয়ে জাতিসংঘের সতর্কতা অনুমাননির্ভর : স্বরাষ্ট্রমন্ত্রী বিগত সরকার তিস্তা নিয়ে কোনো উদ্যোগ নেয়নি : পানিসম্পদ মন্ত্রী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি : শিক্ষামন্ত্রী সৌরবিদ্যুতে ব্যাটারি চার্জ হলে রেজিস্ট্রেশন পাবে রিকশা : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ব্যাংকগুলোর মোট ঋণের ৪ শতাংশ কৃষি খাতে বাধ্যতামূলক করল কেন্দ্রীয় ব্যাংক ঝিনাইদহের মহেশপুরে বুকসমান কাদায় তিন মাস বন্দী ৪ মহিষ ; ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

স্মার্ট বাংলাদেশ গড়তে বিআরডিবি’কে কাজ করতে হবে : এলজিআরডি প্রতিমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডকে কাজ করার আহ্বান জানিয়েছেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মো. আব্দুল ওয়াদুদ এমপি।

আজ রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের সম্মেলন কক্ষে বিআরডিবি’র সার্বিক কার্যক্রম অবহিতকরণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এই আহ্বান জানান।
ওয়াদুদ বলেন, জাতির পিতার স্বপ্ন ছিল দেশের প্রতিটি মানুষ খাদ্য, আশ্রয়, শিক্ষা পাবে এবং উন্নত জীবনের অধিকারী হবে। বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন ছিল সমবায়ের মাধ্যমে সমন্বিতভাবে পল্লী উন্নয়ন করা। এই লক্ষ্যকে সামনে রেখেই পল্লী উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। সারাদেশে গ্রাম পর্যায়ে উন্নয়নের লক্ষ্যে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই সরকারের অন্যতম লক্ষ্য হলো গ্রামাঞ্চলে আধুনিক নগর সুবিধা সম্প্রসারণের মাধ্যমে সমৃদ্ধ পল্লী গড়ে তোলা।
তিনি বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্য বিআরডিবি কৃষিতে উন্নত বীজ সরবরাহ ও কৃষি  যান্ত্রিকীকরণের মাধ্যম কৃষি উৎপাদনে অসাধারণ ভূমিকা রেখেছে। এই বিপুল জনগোষ্ঠির খাদ্য চাহিদা পূরণে দেশ আজ স্বয়ংসম্পূর্ণ। এই বিশাল সাফল্যের নেপথ্যেও রয়েছে বিআরডিবি’র অনন্য অবদান।
বিআরডিবি’র কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, দক্ষতা ও নিষ্ঠার সাথে টেকসই পল্লী উন্নয়ন নিশ্চিত করতে হবে। গ্রামীণ উদ্যোক্তা তৈরিতে আপনাদের পদক্ষেপ নিতে হবে। স্মার্ট পল্লী গঠনে দরকার স্মার্ট কর্মকর্তা। পরবর্তী প্রজন্মের জন্য একটি উন্নত বাংলাদেশ গঠনে সবাইকে একনিষ্ঠভাবে কাজ করতে হবে।
বিআরডিবি’র মহাপরিচালক আ. গাফফার খান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সিনিয়র সচিব মোসাম্মৎ হামিদা বেগম। এছাড়াও পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অতিরিক্ত সচিব মুনিমা হাফিজসহ বিআরডিবি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page