March 8, 2026, 7:03 am
শিরোনামঃ
যশোরে ভেষজ উদ্ভিদ গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠার বিষয়ে কৃষি মন্ত্রীর সাথে মতবিনিময়  সরকার সকল স্তরে নারীর সক্রিয় ও কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী  তেলের পর্যাপ্ত মজুদ আছে ; উদ্বিগ্ন হওয়ার কিছু নেই : জ্বালানিমন্ত্রী ভিসার মেয়াদ শেষ হওয়া প্রবাসীদের জন্য হটলাইন চালু করেছে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় যানবাহনভিত্তিক জ্বালানি তেল সরবরাহের পরিমাণ নির্ধারণ করেছে সরকার নওগাঁয় আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণ প্রচারের ভিডিও ভাইরাল খুলনায় ৫টি বিদেশী পিস্তল ও গুলিসহ এক নারী আটক দেশের উত্তরাঞ্চলের পাঁচ জেলার সমতল ভূমিতে চা উৎপাদনে রেকর্ড গাজীপুরের শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় নারীকে গুলি ও স্বামীকে কুপিয়ে জখম ভূখণ্ড ব্যবহার করে হামলা না হলে প্রতিবেশী দেশগুলোতে আর আক্রমণ নয় : ইরানে প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

হজযাত্রীদের বিমানভাড়া কমাতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চলতি বছর হজ যাত্রীদের খরচ নিয়ে নানা সমালোচনার মধ্যে হাইকোর্টের নির্দেশনার পর এবার বিমানভাড়া যৌক্তিকভাবে কমানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এবছর প্রত্যেক হজযাত্রীর বিমানভাড়া ১ লাখ ৯৭ হাজার ৭৯৭ টাকা নির্ধারণ করা হয়। এতে হজের খরচ অনেক বেড়ে যাওয়ায় নানা সমালোচনা শুরু হয়। এছাড়া চার ধাপে সময় বাড়ানোর পরও হজের চূড়ান্ত নিবন্ধনের ক্ষেত্রে কোটা পূরণ হয়নি।

গত মঙ্গলবার (১৪ মার্চ) ও বুধবার এ বিষয়ে শুনানি শেষে ভাড়া কমানোর নির্দেশ দেন হাইকোর্ট। এরপর ধর্ম মন্ত্রণালয় বিমানভাড়া কমানোর নির্দেশনা দিলো।

হাইকোর্টের আদেশের পর গত বুধবার ধর্ম মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালককে ভাড়া কমানোর বিষয়ে সুপারিশ করা হয়।

এদিকে কোটা পূরণ না হওয়ায় হজ নিবন্ধনের সময়সীমা ২১ মার্চ পর্যন্ত বাড়িয়েছে মন্ত্রণালয়।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page