March 31, 2026, 7:40 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে জ্বালানি পাম্পে নজরদারি বাড়াতে টাস্কফোর্স গঠন ৪র্থ শ্রেণি থেকে খেলাধুলা হবে বাধ্যতামূলক : প্রধানমন্ত্রী তৃণমূল থেকে প্রতিভা অন্বেষণ দেশের ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করার প্রকৃত পথ : স্থানীয় সরকার মন্ত্রী অবৈধ তেল মজুতের তথ্য দিলেই মিলবে ১ লাখ টাকা পুরস্কার ১০ এপ্রিলের মধ্যে এমপিরা বাসা বরাদ্দ পাচ্ছেন চুয়াডাঙ্গায় ৯ হাজার লিটার জ্বালানি তেলসহ ৪ জন আটক মাদারীপুরে বিয়ের অনুষ্ঠানে চেয়ারে বসা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে শতাধিক ককটেল বিস্ফোরণ ইসরায়েল আমাদের মেধাশূন্য করতে বিশ্ববিদ্যালয়ে হামলা করছে : ইরানের পররাষ্ট্রমন্ত্রী হরমুজ প্রণালি নিয়ে ইসলামাবাদে চার দেশের কূটনৈতিক তৎপরতা ৬ বছর বিরতির পর উত্তর কোরিয়ায় এয়ার চায়নার ফ্লাইট পুনরায় চালু
এইমাত্রপাওয়াঃ

হজ নিয়ে আপত্তিকর বক্তব্য দেয়ায় হাফিজুর রহমানকে লিগ্যাল নোটিশ প্রদান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : হজ ও হাজিদের নিয়ে আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগ এনে নারায়ণগঞ্জের ফতুল্লা আদর্শ নগর জামিয়া তালিমিয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকীকে (কুয়াকাটা) আইনি নোটিশ দেওয়া হয়েছে।

শনিবার (২৫ মার্চ) ফেনী জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী মো. ফখরুদ্দীন হেলাল এ নোটিশ দেন।

নোটিশে তিনি অভিযোগ করেন, ‘সম্প্রতি এক বক্তব্যে হাফিজুর রহমান সিদ্দিকী (কুয়াকাটা) বলেছেন- ‘মক্কায় হাজি সাহেবেরা যখন যায় শুধু পাগলামি আর পাগলামি করে’। অথচ আপনি নিজেও বলেছেন- ‘পাগলের শরীয়ত নাই’। তার মানে আপনি বুঝাতে চেয়েছেন- হজে গেলে হাজি সাহেবরা পাগলামি করে এবং সে অবস্থায় তাদের ওপর শরীয়তের কোনো হুকুম থাকে না। আপনি মনগড়া কোনো কাজকে জায়েজ করতে গিয়ে হজ ও হাজিদের নিয়ে যে বক্তব্য দিয়েছেন তা চরম বিতর্কিত ও মুর্খতাসূলভ। ইসলামের মৌলিক একটি ফরজ বিধানকে নিয়ে আপনি যে বক্তব্য দিয়েছেন তা ধর্মীয় অনুভূতিতে আঘাতের শামিল।

আপনি আরেক বক্তব্যে বলেছেন, দেওবন্দের এক আল্লাহর ওলির কাছে বৃষ্টির জন্য দোয়া চাইতে গেলে তিনি বলেন- ‘আমি দোয়া করতে পারব না। আল্লাহর সঙ্গে আমার বহুদিন ঝগড়া চলতেছে।’ যা সম্পূর্ণ ভিত্তিহীন ও আপনার মনগড়া বক্তব্য। মানুষের পক্ষে কী আল্লাহর সঙ্গে ঝগড়া করা সম্ভব? নাউজুবিল্লাহ!

এছাড়াও লিগ্যাল নোটিশ গ্রহীতার অনেক বক্তব্য মনগড়া, দলিল বিহীন, কিচ্ছা কাহিনী নির্ভর। আপনার সেই সমস্ত বক্তব্য শুনে জ্ঞানী শ্রোতা আপনাকে নিয়ে হাসাহাসি করে এবং ইসলাম বিদ্বেষী মানুষ ওয়াজ-মাহফিল এবং ইসলাম নিয়ে কটাক্ষ করেন।

ফখরুদ্দীন হেলাল আরও উল্লেখ করেন, আপনার চমৎকার কণ্ঠ দিয়ে মানুষকে সুন্দরভাবে কুরআন সুন্নাহর দলিল দিয়ে দ্বীনের পথে আহ্বান করুন। হজ নিয়ে যে বিতর্কিত উপস্থাপন করেছেন তার জন্য মহান আল্লাহর কাছে তাওবা করুন এবং আপনার এ বক্তব্যে যে সমস্ত ধর্মপ্রাণ মানুষ কষ্ট পেয়েছে তাদের কাছে মিডিয়ার মাধ্যমে ক্ষমা প্রার্থনা করুন। অন্যথায় আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আইনজীবী মো. ফখরুদ্দিন হেলাল জানান, তার ঠিকানায় লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। নোটিশের জবাবের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে জানতে মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকীর মোবাইলে একাধিকবার কল দিলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়। খুদেবার্তা পাঠিয়ে কোনো উত্তর পাওয়া যায়নি।

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page