March 31, 2026, 4:19 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে জ্বালানি পাম্পে নজরদারি বাড়াতে টাস্কফোর্স গঠন ৪র্থ শ্রেণি থেকে খেলাধুলা হবে বাধ্যতামূলক : প্রধানমন্ত্রী তৃণমূল থেকে প্রতিভা অন্বেষণ দেশের ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করার প্রকৃত পথ : স্থানীয় সরকার মন্ত্রী অবৈধ তেল মজুতের তথ্য দিলেই মিলবে ১ লাখ টাকা পুরস্কার ১০ এপ্রিলের মধ্যে এমপিরা বাসা বরাদ্দ পাচ্ছেন চুয়াডাঙ্গায় ৯ হাজার লিটার জ্বালানি তেলসহ ৪ জন আটক মাদারীপুরে বিয়ের অনুষ্ঠানে চেয়ারে বসা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে শতাধিক ককটেল বিস্ফোরণ ইসরায়েল আমাদের মেধাশূন্য করতে বিশ্ববিদ্যালয়ে হামলা করছে : ইরানের পররাষ্ট্রমন্ত্রী হরমুজ প্রণালি নিয়ে ইসলামাবাদে চার দেশের কূটনৈতিক তৎপরতা ৬ বছর বিরতির পর উত্তর কোরিয়ায় এয়ার চায়নার ফ্লাইট পুনরায় চালু
এইমাত্রপাওয়াঃ

হজ শেষে দেশে ফিরেছেন ৪৭ হাজার ২১২ জন হাজি ; মারা গেছেন ৩৮ জন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সৌদি আরবে পবিত্র হজ পালন শেষে দেশে ফিরছেন বাংলাদেশি হজযাত্রীরা। রোববার (২২ জুন) পর্যন্ত মোট ৪৭ হাজার ২১২ জন হাজি দেশে ফিরেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৫ হাজার ৬ জন, আর বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৪২ হাজার ২০৬ জন।

হজযাত্রী পরিবহনে অংশ নিয়েছে তিনটি বিমান সংস্থা— বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স ও ফ্লাইনাস। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ফিরিয়ে এনেছে ১৯ হাজার ১৩ জন, সৌদি এয়ারলাইন্স ১৯ হাজার ৭৫৮ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ফিরিয়ে এনেছে ৮ হাজার ৪৪১ জন হজযাত্রী।

এ পর্যন্ত হজ ফ্লাইটের আওতায় মোট ১২০টি ফিরতি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ পরিচালনা করেছে ৪৮টি, সৌদি এয়ারলাইন্স ৫০টি এবং ফ্লাইনাস পরিচালনা করেছে ২২টি ফ্লাইট।

হজ পালন করতে গিয়ে সৌদি আরবে এখন পর্যন্ত ৩৮ জন বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন বলে জানিয়েছে হজ অফিস। তাদের মধ্যে পুরুষ ২৭ জন এবং নারী ১১ জন।

চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১৫৭ জন হজযাত্রী সৌদি আরবে গিয়েছেন। তাদের যাত্রা শুরু হয় ২৯ এপ্রিল থেকে এবং শেষ ফ্লাইটটি গিয়েছিল ৩১ মে। এবারের হজ অনুষ্ঠিত হয় ৫ জুন। ফিরতি ফ্লাইট চলবে আগামী ১০ জুলাই পর্যন্ত।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page