March 31, 2026, 4:19 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে জ্বালানি পাম্পে নজরদারি বাড়াতে টাস্কফোর্স গঠন ৪র্থ শ্রেণি থেকে খেলাধুলা হবে বাধ্যতামূলক : প্রধানমন্ত্রী তৃণমূল থেকে প্রতিভা অন্বেষণ দেশের ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করার প্রকৃত পথ : স্থানীয় সরকার মন্ত্রী অবৈধ তেল মজুতের তথ্য দিলেই মিলবে ১ লাখ টাকা পুরস্কার ১০ এপ্রিলের মধ্যে এমপিরা বাসা বরাদ্দ পাচ্ছেন চুয়াডাঙ্গায় ৯ হাজার লিটার জ্বালানি তেলসহ ৪ জন আটক মাদারীপুরে বিয়ের অনুষ্ঠানে চেয়ারে বসা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে শতাধিক ককটেল বিস্ফোরণ ইসরায়েল আমাদের মেধাশূন্য করতে বিশ্ববিদ্যালয়ে হামলা করছে : ইরানের পররাষ্ট্রমন্ত্রী হরমুজ প্রণালি নিয়ে ইসলামাবাদে চার দেশের কূটনৈতিক তৎপরতা ৬ বছর বিরতির পর উত্তর কোরিয়ায় এয়ার চায়নার ফ্লাইট পুনরায় চালু
এইমাত্রপাওয়াঃ

হজ শেষে সৌদি আরব থেকে ফিরেছেন ২০ হাজার ৫০০ জন হাজী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গত ৫ জুন পবিত্র হজ সম্পন্ন হওয়ার পর, ১০ জুন থেকে গতকাল (শনিবার) পর্যন্ত মোট ২০ হাজার ৫০০ বাংলাদেশি হাজী সৌদি আরব থেকে দেশে ফিরেছেন।

হজ অফিসের দেয়া সরকারি তথ্য অনুসারে, এখন পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় ২ হাজার ৯২৪ জন  ও বেসরকারি ট্রাভেল এজেন্সির ব্যবস্থাপনায় ১৭ হাজার ৫৭৬ জন হাজী বাংলাদেশে ফিরেছেন।

এ সংক্রান্ত একটি প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত সৌদি আরবে ২৫ জন পুরুষ ও ৪ জন নারীসহ মোট ২৯ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। এদের মধ্যে ১৯ জন মক্কায়, ৯ জন মদিনায় ও একজন আরাফাতে মারা গেছেন।

উল্লেখ্য, জেদ্দাহ, মিনা বা মুজদালিফায় কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

হজ অফিস আরো জানিয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এখন পর্যন্ত ৬ হাজার ২০৭ জন হাজীকে পরিবহণ করেছে। সৌদির জাতীয় বিমান সংস্থা সাউদিয়া এয়ারলাইন্স ৭ হাজার ৮৭৩ জন হাজীকে ও সৌদি-ভিত্তিক ফ্লাইনাস এয়ারলাইন্স ৬ হাজার ৪২০ জন হাজীকে ফিরিয়ে এনেছে।

এখন পর্যন্ত মোট ৫২টি ফিরতি ফ্লাইট পরিচালনা করা হয়েছে। এর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৬টি, সাউদিয়া এয়ারলাইন্সের ২০টি ও ফ্লাইনাস এয়ারলাইন্সের ১৬টি বিমান।

এ বছরের হজ কার্যক্রম ২৯ এপ্রিল প্রথম বহির্গামী ফ্লাইটের মাধ্যমে শুরু হয়েছিল এবং ৩১ মে তা শেষ হয়।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হজযাত্রীদের সুবিধার্থে এ বছর ৭০টি হজ এজেন্সিকে অনুমোদন দেয়।

হাজীদের দেশে ফিরিয়ে আনার জন্য ১০ জুন থেকে শুরু হওয়া হজ ফ্লাইটগুলো ১০ জুলাই পর্যন্ত চলবে।

হজ অফিস জানিয়েছে, সকল হাজীর নিরাপদে দেশে ফেরা নিশ্চিত করতে, কর্তৃপক্ষ চলমান ফিরতি ফ্লাইট ও স্বাস্থ্যসেবা সংক্রান্ত বিষয়গুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page