October 4, 2026, 2:06 pm
শিরোনামঃ
ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করল ইরান ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি
এইমাত্রপাওয়াঃ

হবিগঞ্জে ইউপি চেয়ারম্যানের ভাইয়ের রান্না ঘর থেকে ১৩৫ বস্তা সরকারি চাল উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : হবিগঞ্জ জেলার লাখাই উপজেলায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের দুই চাচাতো ভাইয়ের ঘর থেকে ১৩৫ বস্তা সরকারি চাল জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার মোড়াকরি ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মোল্লা ফয়সলের চাচাতো ভাই ছুরুক মোল্লা ও ইসমাইল মোল্লার রান্না ঘরে অভিযান চালিয়ে এসব চাল জব্দ করে উপজেলা প্রশাসন।

সরকারের ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডাবি্লউবি) কার্ডের মাধ্যমে দরিদ্র মানুষের পুষ্টির অভাব পূরণে এ চাল বিতরণ করার কথা ছিল। লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা সুলতানা চাল উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন। এ ঘটনায় ছুরুক মোল্লা ও ইসমাইল মোল্লার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

ইউএনও নাহিদা সুলতানা জানান, ভিডাবি্লউবির ১৩৫ বস্তা অর্থাৎ চার হাজার ৫০ কেজি চাল আত্মসাতের উদ্দেশ্যে ছুরুক মোল্লা ও ইসমাইল মোল্লার বাড়িতে নেওয়া হয়।

গোপন সূত্রে খবর পেয়ে সেগুলো উদ্ধার করে আনা হয়েছে। পরে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পিয়ারা বেগম তাদের নামে নিয়মিত মামলা দায়ের করেন।

তিনি জানান, সরকারি চাল আত্মসাতের ঘটনায় যদি ইউপি চেয়ারম্যানের সংশ্লিষ্টতার প্রমাণ মিলে তাহলে তার বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে।



Our Like Page