September 8, 2026, 3:24 am
শিরোনামঃ
মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয়
এইমাত্রপাওয়াঃ

হবিগঞ্জে গৃহবধূ হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : হবিগঞ্জে আয়েশা বেগম নামে এক গৃহবধূকে হত্যার অপরাধে স্বামী-শাশুড়ি ও ননদসহ পাঁচ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরে জেলার নারী ও শিশু নির্যাতন দমন আদালত-২-এর বিচারক মো. জাহিদুল হক এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলো– আয়েশার স্বামী ও চুনারুঘাট উপজেলার সাদেকপুর গ্রামের হরমুজ আলীর ছেলে মো. রাসেল মিয়া (২৫), ভাসুর কাউসার মিয়া (৩২), শাশুড়ি তাহেরা বেগম (৫০), ননদ হোছনা বেগম (২০) ও জা রোজী বেগম (২৭)। রায় ঘোষণার সময় কাউসার ছাড়া অন্যরা উপস্থিত ছিল।

মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সনের ১৫ সেপ্টেম্বর আয়েশা বেগম স্বামী রাসেল মিয়ার বাড়িতে নির্যাতনে নিহত হন। এ ঘটনায় তার বাবা আব্দুস সাত্তার মামলা করেন। রাষ্ট্রপক্ষ ১২ জন সাক্ষীকে আদালতে উপস্থাপন করে। বৃহস্পতিবার জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করা হয়।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আবুল মনসুর বলেন, ‘দীর্ঘ শুনানি শেষে আদালত পাঁচ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন। আমরা রায়ে সন্তুষ্ট, এ রায়ের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন হয়েছে।’

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page