February 1, 2026, 11:30 pm
শিরোনামঃ
ঝিনাইদহে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ফিটনেস সনদ ছাড়া যাওয়া যাবে না হজে ; স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ সুনামগঞ্জের গ্যাস ট্রাজেডি ; নাইকোর কাছ থেকে ৫১২ কোটি টাকা ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের সাথে চুক্তি করে বাংলাদেশের পোশাকের বাজার দখল করতে চায় ভারত চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে হস্তান্তর ইস্যুতে শ্রমিকদের কর্মবিরতির ঘোষণা নির্বাচনে সারা দেশে মোতায়েন থাকবে ৩৭ হাজার বিজিবি ; ব্যবহৃত হবে না কোনো মারণাস্ত্র বাংলাদেশে সোনার দাম ভরিতে কমলো ১৫ হাজার ৭৪৬ টাকা ভোলায় বিএনপি-জামায়াতের সংঘর্ষে ১৫ জন আহত নওগাঁয় ডাম্প ট্রাকের চাপায় ভ্যানের ৫ যাত্রী নিহত শেরপুরে জামায়াত নেতা নিহতের ঘটনায় মামলা, আসামি ৭৩৪
এইমাত্রপাওয়াঃ

হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত ; আহত অর্ধশতাধিক

অনলাইন সীমান্তবাণী ডস্কে : হবিগঞ্জের বাহুবলে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে ওয়াহিদ মিয়া (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অর্ধশতাধিক আহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার ৪নং সদর ইউনিয়নের বাবনাকান্দি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত ওয়াহিদ মিয়া বাবনাকান্দি গ্রামের ইছহাক উল্লার ছেলে। আহতদের মধ্যে কয়েকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানা যায়, বাবনাকান্দি গ্রামের হাজী রফিকউল্লাহর ছেলে আরজু মিয়ার সঙ্গে তার আপন ভাই আব্দুল হাই’র জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এই বিষয়কে কেন্দ্র করে গ্রামের লোকজন দুই পক্ষ নেয়। এর জেরে আজ সকাল সাড়ে ৮টার দিকে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে গুরুতর আহত অবস্থায় ওয়াহিদ মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাহুবল মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান জানান, জায়গা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ওয়াহিদ মিয়া নামের একজন মারা গেছেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে আমি গিয়েছিলাম। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page