September 20, 2026, 8:31 am
শিরোনামঃ
যশোরের কেশবপুরে ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আটক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদমন্ত্রী জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস নতুন পে-স্কেলে বাড়ি ভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ মুন্সীগঞ্জে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন নিহত মানিকগঞ্জে স্ত্রী-কন্যাসহ প্রবাসীর মরদেহ উদ্ধার বাব এল-মান্দেবে কেবল সৌদি আরবের জাহাজে হামলা চালাচ্ছে হুথিরা আফগানিস্তানে সামরিক অভিযান চালালে পাকিস্তানকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি তালেবানের ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

হবিগঞ্জে পূর্বশত্রুতার জেরে সংঘর্ষ ; নিহত ১ ও আহত ৫০

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : হবিগঞ্জ জেলার বানিয়াচংয়ে দু’পক্ষের সংঘর্ষে গলায় ফিকল (দেশীয় অস্ত্র) বিঁধে এক যুবক (৩৫) নিহত হয়েছেন। নিহত জাহাঙ্গীর আলম উপজেলার কুশিয়ারতলা গ্রামের ধলাই মিয়ার ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫০ জন। শনিবার (৮ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার মক্রমপুর ইউনিয়নের কুশিয়ারতলা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, কুশিয়ারতলা গ্রামের কাছুম আলী ও মক্রমপুর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার আজমান মিয়ার মধ্যে বিরোধ ছিল। এ নিয়ে শনিবার সন্ধ্যায় দুপক্ষের লোকজন হাঁকডাক দিয়ে গ্রামের মাঠে সংঘর্ষে নেমে পড়েন। এতে জাহাঙ্গীর আলমসহ উভয় পক্ষের ৫১ জন আহত হন।

উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন। তার গলার সামনে দিয়ে ফিকল ঢুকে পেছন দিক দিয়ে বের হয়ে যায়। সংঘর্ষে আহতদের মধ্যে চারজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

রবিবার সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করে বানিয়াচং থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. আবু হানিফ জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page