September 30, 2026, 1:16 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

হবিগঞ্জে বিএনপিকর্মীদের ঢিলে চোখে আঘাত ; ভারত পাঠানো হলো ওসিকে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিএনপির পদযাত্রা কর্মসূচি চলাকালে দলটির নেতাকর্মীদের ছোড়া ঢিলের আঘাতে বাম চোখে মারাত্মক আঘাত পান হবিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব। চোখের উন্নত চিকিৎসার জন্য ওসি অজয় চন্দ্র দেবকে ভারতের চেন্নাইয়ে শংকর নেত্রালয়ে পাঠানো হয়েছে।

শুক্রবার (১ সেপ্টেম্বর) সকালে ভারতের চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা হয়েছেন তিনি। তার চোখের অবস্থা সংকটাপন্ন।

এর আগে গত ২২ আগস্ট পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অজয় চন্দ্র দেবকে দেখতে যান।

আইজিপি কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং তার চিকিৎসার খোঁজ-খবর নেন। আইজিপি অজয় চন্দ্র দেবের উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।

আইজিপির ব্যক্তিগত উদ্যোগ, সার্বিক নির্দেশনা এবং তত্ত্বাবধানে অজয় চন্দ্র দেবেকে উন্নত চিকিৎসার জন্য ভারত পাঠানো হয়েছে।

গত ১৯ আগস্ট হবিগঞ্জ জেলায় বিএনপির পদযাত্রা কর্মসূচি চলাকালে বিএনপি নেতাকর্মীরা দোকানপাটসহ বিভিন্ন স্থাপনা ভাঙচুর করেন। এসময় তারা কর্তব্যরত পুলিশের ওপর ইট-পাথর ছুড়তে থাকেন। বিএনপি নেতাকর্মীদের ছোড়া ইট-পাথরের আঘাতে কর্তব্যরত অবস্থায় হবিগঞ্জ থানার ওসি অজয় চন্দ্র দেব বাম চোখে মারাত্মক আঘাত পান। তাকে তাৎক্ষণিক হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়। তার চিকিৎসায় গঠন করা হয় মেডিকেল বোর্ড। মেডিকেল বোর্ড তাকে উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে শংকর নেত্রালয়ে পাঠানোর পরামর্শ দেয়।

এ বিষয়ে আইজিপি বলেন, কোনো পুলিশ সদস্য আইনানুগ দায়িত্ব পালনকালে আহত হলে তার সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করা হবে।

আজকের বাংলা তারিখ



Our Like Page