October 16, 2026, 11:21 am
শিরোনামঃ
ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে : রাষ্ট্রপতি সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
এইমাত্রপাওয়াঃ

হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষায় আবারো ব্যর্থতার কথা স্বীকার করলো আমেরিকা

অনলাইন সমিান্তবাণী ডেস্ক :  মার্কিন বিমান বাহিনীর প্রধান ফ্রাঙ্ক কেন্ডাল দেশটির আইন প্রণেতাদেরকে জানিয়েছেন যে, চতুর্থবারের মতো আমেরিকার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা ব্যর্থ হয়েছে। চলতি মাসের মাঝামাঝি সময়ের দিকে এই ক্ষেপণাস্ত্রের সর্বশেষ পরীক্ষা চালানো হয়।

ফ্রাঙ্ক কেন্ডাল জানিয়েছেন চলতি মাসে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এ আর আর ডাবলু’র পরীক্ষা চালানো হয় কিন্তু তা সফল হয়নি। এ প্রেক্ষাপটে তিনি এই ইঙ্গিত দিয়েছেন যে, লকহিড মার্টিন কোম্পানির পরিবর্তে রেইথন কোম্পানিকে দিয়ে এই ক্ষেপণাস্ত্র নির্মাণ কাজ সম্পন্ন করা হতে পারে।
গতকাল (মঙ্গলবার) মার্কিন প্রতিনিধি পরিষদের প্রতিরক্ষা বিষয়ক কমিটিতে শুনানির সময় কেন্ডাল বলেন, “সর্বশেষ পরীক্ষার কোন তথ্য আমরা পাইনি। ক্ষেপণাস্ত্র পরীক্ষা কেন ব্যর্থ হয়েছে সেটি জানার জন্য এই তথ্যগুলো জরুরি। বর্তমানে আমরা এগুলো সংগ্রহের চেষ্টা করছি যাতে বোঝা যায় কেন এই পরীক্ষা ব্যর্থ হয়েছে।”
গত ১৩ মার্চ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল থেকে আমেরিকা তাদের সর্বশেষ হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। কেন্ডাল হাউস কমিটিতে শুনানি সময় সে সম্পর্কেই কথা বলেছেন। তবে তিনি সুনির্দিষ্ট করে বলতে পারেননি কেন এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা ব্যর্থ হয়েছে।
তার বক্তব্য আইন প্রণেতাদের কাছে বিস্ময়কর মনে হতে পারত কারণ গত সপ্তাহে মার্কিন বিমান বাহিনী একটি বিবৃতিতে দাবি করেছিল যে, ১৩ মার্চ ক্ষেপণাস্ত্র পরীক্ষার সময় বেশ কয়েকটি লক্ষ্য অর্জিত হয়েছে। কিন্তু এখন দেখা যাচ্ছে ক্ষেপণাস্ত্র পরীক্ষা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। এর অর্থ হচ্ছে গত সপ্তাহে যে বিবৃতি দেয়া হয়েছিল গতকালের শুনানিতে কেন্ডালের বক্তব্য তার সম্পূর্ণ বিপরীত।

আজকের বাংলা তারিখ

  • ১৬ই অক্টোবর, ২০২৬
  • ১লা কার্তিক, ১৪৩৩
  • ৪ঠা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page