September 24, 2026, 10:21 pm
শিরোনামঃ
যশোরে ৬২ হাজার পিচ ট্যাপেনটাডোল ট্যাবলেটসহ ১জন আটক যশোরের ঝিকরগাছার ভ্যানচালক ইখলাস হত্যার ঘটনায় দু’জন আটক ; ভ্যান উদ্ধার যশোরের শার্শার নাশকতা মামলার আসামী যুবলীগ কর্মী ইমরান আটক মাগুরায় ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে না ফেরার দেশে শার্শার আওয়ামী লীগ নেতা মফিজুর রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তুলতে প্রধানমন্ত্রীর আহ্বান  বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি নজরুল আবারও ৪ দিনের রিমান্ডে ঝিনাইদহের বিষয়খালীতে সার মজুতের দায়ে ডিলারের জরিমানা পাবনায় মাদকের ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা 
এইমাত্রপাওয়াঃ

হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করলেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনেয়ী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফাত্তাহ-২ নামের ইরানি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র প্রথমবারের মতো উন্মোচন করলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র এরোস্পেস ফোর্সের নয়া অর্জন নিয়ে আয়োজিত সামরিক মেলা পরিদর্শনকালে হযরত আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী ওই হাইপারসনিক ক্ষেপণাস্ত্রটির পর্দা উন্মোচন করেন।

বার্তা সংস্থা ইরনার প্রতিরক্ষা বিষয়ক সংবাদদাতা জানিয়েছে, আজ সকালে, ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেয়ী, আইআরজিসি’র এরোস্পেস ফোর্সের নতুন নতুন উদ্ভাবনী মেলা পরিদর্শনে যান। সেখানে তিনি ফাত্তাহ-২ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র প্রথমবারের মতো উন্মোচন করেন।ফাত্তাহ-২ হাইপারসনিক মিসাইলের গ্লাইড এবং ক্রুজ ক্ষমতা রয়েছে। ফাত্তাহ-২’কে এইচজিভি এবং এইচসিএম হাইপারসনিক অস্ত্রের বিভাগে শ্রেণীবদ্ধ করা হয়েছে।

ইসলামি প্রজাতন্ত্র ইরানসহ বিশ্বের মাত্র চারটি দেশের কাছে এ ধরনের হাইপারসনিক অস্ত্রের প্রযুক্তি রয়েছে।

ইরানের সর্বোচ্চ নেতা আজ ইরানের তৈরি ‘গাজা’ ড্রোনও পরিদর্শন করেন। এই ড্রোন একটানা ৩৫ ঘণ্টা আকাশে উড়তে পারবে। ৩৫ হাজার ফুট উপর দিয়ে উড়ে গিয়ে ৫০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তু পর্যবেক্ষণের পাশাপাশি আঘাত হানতে সক্ষম। গাজা ড্রোন একসঙ্গে ১৩টি বোমা বহন করতে পারে। পরিদর্শনকালে তিনি “মেহরান” প্রতিরক্ষা ব্যবস্থা, “নাইন্থ-দেই” আপগ্রেড সিস্টেম এবং “শাহেদ-১৪৭” ড্রোনও উন্মোচন করেন।

 

“আইডিয়া থেকে সকল ইরানী পণ্য পর্যন্ত” শিরোনামে আয়োজিত এই মেলায় আইআরজিসি এরোস্পেস ফোর্সের তরুণ বিজ্ঞানী এবং বিশেষজ্ঞদের নতুন এবং আপডেট করা অর্জনগুলো তুলে ধরা হয়েছে।

‘আইডিয়া থেকে সকল ইরানী পণ্য পর্যন্ত’-শিরোনামে আয়োজিত প্রদর্শনী মেলায় আইআরজিসি এরোস্পেস ফোর্সের তরুণ বিজ্ঞানী এবং বিশেষজ্ঞদের নতুন এবং আপডেট করা অর্জনগুলো তুলে ধরা হয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page