March 28, 2026, 9:03 pm
শিরোনামঃ
জাতীয় সংসদের স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক প্রকাশ বর্তমান পোশাকে পুলিশ সদস্যরা সন্তুষ্ট নয় : স্বরাষ্ট্রমন্ত্রী স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী দিলারা হাফিজ মারা গেছেন জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার দেশের সব পেট্রোল পাম্প তদারকি করতে ট্যাগ অফিসার নিয়োগ করবে সরকার পাবনায় মসজিদ কমিটি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ৭ জন আহত নারায়ণগঞ্জে মাদক কারবারিকে সংশোধনের জন্য চিল্লায় পাঠালেন এমপি ইরানে হামলা করায় এবার তোপের মুখে ইসরায়েলের মোসাদ প্রধান পেট্রোল রপ্তানি বন্ধ করতে যাচ্ছে রাশিয়া ইসরায়েলে ২৪ ঘণ্টায় ১০৩টি সামরিক অভিযান চালিয়েছে হিজবুল্লাহ
এইমাত্রপাওয়াঃ

হাইমার্স ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার জলবিদ্যুত প্রকল্পে হামলা চালিয়েছে ইউক্রেন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনের সামরিক বাহিনী মার্কিন নির্মিত হাইমার্স ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়া নিয়ন্ত্রিত খেরসন এলাকার কাখোভস্কায়া জলবিদ্যুৎ প্রকল্পে হামলা চালিয়েছে। ক্ষেপণাস্ত্রের আঘাতে জলবিদ্যুৎ প্রকল্পের বাধের একটি গেইট ধ্বংস হয়েছে।

খেরসনের ইমারজেন্সি সার্ভিস রাশিয়ার রিয়া নভোস্তি বার্তা সংস্থাকে এ কথা জানিয়েছে। খেরসন এলাকার একজন কর্মকর্তা জানান, জলবিদ্যুৎ প্রকল্পে ছয়টি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়, এর মধ্যে রাশিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে পাঁচটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, ইউক্রেনের সামরিক বাহিনী এই জলবিদ্যুৎ প্রকল্প ধ্বংসের জন্য এমন কোনো প্রচেষ্টা নেই যা তারা চালায়নি এবং এই প্রচেষ্টা এখনো অব্যাহত রয়েছে। পরে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ইউক্রেনের ক্ষেপণাস্ত্র জলবিদ্যুৎ প্রকল্পের বড় রকমের ক্ষয়ক্ষতি করতে ব্যর্থ হয়েছে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে মস্কো অভিযোগ করে আসছিল যে, দিনেপির নদীর তীরে অবস্থিত কাখোভস্কায়া জলবিদ্যুৎ প্রকল্পে হামলা চালানোর চেষ্টা করছে ইউক্রেন।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page