September 30, 2026, 9:04 pm
শিরোনামঃ
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক
এইমাত্রপাওয়াঃ

হামলার মধ্যে বন্দী মুক্তি নিয়ে কোনো আলোচনা হবে না : কাসসাম ব্রিগেড মুখপাত্রের ঘোষণা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলনে হামাসের সামরিক শাখা ইজাদ্দিন আল-কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবায়দা বলেছেন, গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরাইলের হামলা চলাকালীন দখলদারদের সঙ্গে বন্দী মুক্তির ব্যাপারে কোনো আলোচনা হবে না।

একই সাথে তিনি বলেছেন, ইসরাইলের বিরুদ্ধে হামাসের যে অভিযান চলছে তা অব্যাহত থাকবে।গতকাল (সোমবার) রাতে এক রেকর্ড করা বার্তায় কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবায়দা এ ঘোষণা দেন।

তিনি বলেন, দখলদার ইসরাইল যদি গাজা উপত্যকায় হামলা চালিয়ে বন্দিদের মুক্ত করার চেষ্টা করে তাহলে ইসরাইলকে চড়ামূল্য দিতে হবে। এছাড়া, বন্দী বিনিময় করতে গেলেও তাদেরকে উচ্চমূল্য দেয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। তিনি বন্দি মুক্তির বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসু বলে উল্লেখ করেন।

আবু উবায়দা জানান, ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা ইসরাইলের ভেতরে বিভিন্ন ফ্রন্ট থেকে উল্লেখযোগ্য সংখ্যক ইহুদিবাদী সেনাকে বন্দি করতে সক্ষম হয়েছে এবং তাদেরকে গাজায় হামাসের ঘাঁটিগুলোতে নিয়ে যাওয়া হয়েছে।

কাসসাম ব্রিগেডের মুখপাত্র বলেন, দখলদার ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধ যোদ্ধারা অসম সহসিকতা এবং দৃঢ় মনোবল নিয়ে অভিযান শুরু করেছে এবং এর পরিণতি কী হতে পারে সেটা জেনেই অভিযানের পরিকল্পনা করা হয়েছে। তিনি বলেন, এই অভিযানের পরিপ্রেক্ষিতে যেকোনো ঘটনার জন্য প্রস্তুত হামাস।

 

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page