August 10, 2026, 11:38 am
শিরোনামঃ
যশোরে ইজিবাইক-মোটরসাইকেল দূর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত যশোরের পল্লীতে মা-ছেলের রহস্যজনক মৃত্যু রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলামের নাম চূড়ান্ত বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন নিশ্চিত করতে গণমাধ্যমকে ‘চাবুকের’ ভূমিকা পালন করতে হবে : তথ্যমন্ত্রী নেত্রকোণায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত গাজীপুরের শ্রীপুর পৌরসভার কেনাকাটায় ৪ টাকার কলমের বিল ১২০ টাকা হরমুজ প্রণালী পুনরায় খুলতে ইরানের একাধিক শর্ত আরোপ সাবেক মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সমস্ত শরীরে ক্যান্সার ছড়িয়ে পড়েছে লোহিত সাগর উপকূলে সৌদির তেল শোধনাগারে হুথিদের হামলা
এইমাত্রপাওয়াঃ

হামাসের অভিযানে ইসরাইল চরমভাবে অপমানিত হয়েছে : আইআরজিসি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, হামাসের ‘আল-আকসা তুফান’ অভিযানে ইসরাইল শুধু পরাজিত হয়নি চরমভাবে অপমানিত হয়েছে। তিনি আরো বলেছেন, অন্য কারো সাহায্য ছাড়া হামাস একাই ইহুদিবাদীদের চরম পরাজয়ের স্বাদ আস্বাদন করিয়েছে।

গতকাল (সোমবার) তেহরানে এক বক্তৃতায় তিনি আরো বলেন, গত ৭ অক্টোবর হামাসের অভিযান ছিল ইসরাইলের জন্য একটি ‘রাজনৈতিক ও নিরাপত্তাগত ভূমিকম্প।’ জেনারেল সালামি বলেন, এখন ইসরাইল গাজা উপত্যকার নিরীহ বেসামরিক মানুষের ওপর যে বেপরোয়া হামলা চালাচ্ছে তার মাধ্যমে সে তার অবমাননাকর পরাজয়ের গ্লানি মুছে ফেলতে পারবে না।

আইআরজিসির প্রধান কমান্ডার বলেন, “ভবিষ্যতে ইহুদিবাদী সরকার কী করবে তাতে কিছু যায় আসে না, তেল আবিবের পক্ষে এই অপমান কাটিয়ে ওঠা সম্ভব নয়।”

তিনি বলেন, “হামাসের অভিযানে ইসরাইলের অজেয় থাকার দিবাস্বপ্ন ভূলুণ্ঠিত হয়েছে এবং তেল আবিবের হম্বিতম্বির স্বরূপ বিশ্ববাসীর কাছে স্পষ্ট হয়েছে।”

বেসামরিক আবাসিক ভবনে বোমা হামলা শক্তিমত্তার প্রমাণ নয় এবং এর কোনো যুক্তি হয় না বলে মনে করেন জেনারেল সালামি। তিনি বলেন, আজ ইসরাইলের ভুয়া পরিচয় ধসে পড়েছে এবং একটি ফাঁপা খোল ছাড়া এটির আর কিছু অবশিষ্ট নেই।

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page