March 27, 2026, 7:40 am
শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন রাজারবাগ থেকেই শুরু হয়েছিল স্বাধীনতার প্রেক্ষাপট : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

হামাসের বিরুদ্ধে যুদ্ধ বহু মাস স্থায়ী হবে : নেতানিয়াহু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ বহু মাস স্থায়ী হবে।

গাজা থেকে হামাসকে নির্মূলের অঙ্গীকারও তিনি পুনর্ব্যক্ত করেন।
গাজায় জিম্মি হিসেবে আটক সকল ইসরাইলীকে দেশে ফিরিয়ে আনার অঙ্গীকার করে নেতানিয়াহু বলেছেন, সেনাবাহিনী জটিল যুদ্ধ চালিয়ে যাচ্ছে এবং লক্ষ্য অর্জনে সময় লাগবে।
শনিবার এক সংবাদ সম্মেলনে তিনি আরো বলেছেন, হামাস নির্মূল না হওয়া এবং জিম্মিদের ফিরিয়ে না আনা পর্যন্ত এ যুদ্ধ চলবে।
ফিলিস্তিনী অঞ্চলে ইসরাইলের অভিযানে আট হাজার জঙ্গী নিহত হয়েছে উল্লেখ করে নেতানিয়াহু বলেন, আমরা নিশ্চয়তা দেবো গাজা আর ইসরাইলের জন্যে হুমকি হয়ে উঠবে না।
তিনি বলেন, ধাপে ধাপে আমরা হামাসের সক্ষমতা ধ্বংস এবং নেতাদের নির্মূল করবো।
উল্লেখ্য, গত ৭ ই অক্টোবর ফিলিস্তিনী সংগঠন হামাস ইসরাইলে আকস্মিক বড়ো ধরনের হামলা চালানোর পর ইসরাইলও গাজায় পাল্টা নির্বিচারে হামলা শুরু করে। ইসরাইল হামাসকে নিশ্চিহ্ন করার অঙ্গীকার করে। সে থেকে এ পর্যন্ত গাজায় ইসরাইলী হামলায় ২১ হাজার ৬৭২ ফিলিস্তিনী নিহত হয়েছে। যার অধিকাংশ নারী ও শিশু।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page