September 9, 2026, 5:54 am
শিরোনামঃ
ঝিনাইদহে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত  যশোর কারাগারে কয়েদির মৃত্যু ভারতে কারাভোগের পর বেনাপোল দিয়ে দেশে ফিরেছেন দুই বাংলাদেশি নারী অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির মৈত্রী এক্সপ্রেস চালুর বিষয়ে ভারত-বাংলাদেশ ইতিবাচক : সড়কমন্ত্রী মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সরকারি ভ্রমণ বিল নিয়ে নতুন নির্দেশনা নওগাঁয় বাড়ির সামনে স্বর্ণকারকে হত্যা করে স্বর্ণ ও টাকা ছিনতাই চট্টগ্রামে দুই শিশুর পেটের ভেতর মিলল ৬ হাজার ৬১৫ পিস ইয়াবা হুথিদের কবল থেকে রাজধানী সানা পুনরুদ্ধারের সিদ্ধান্ত ইয়েমেনের ফিলিস্তিনিদের তাৎক্ষণিক সুরক্ষা নিশ্চিতের দাবি আরব লীগের
এইমাত্রপাওয়াঃ

হামাসের সাথে চলমান যুদ্ধে ৫ হাজার ইসরাইলি সেনা আহত হয়েছে: সামরিক সূত্র

ইসরাইলি সেনা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  চলমান যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত দখলদার ইসরাইলের পাঁচ হাজার সেনা আহত হয়েছে। আহত পাঁচ হাজার সেনার মধ্যে দুই হাজারেরই অঙ্গহানি ঘটেছে। এ তথ্য জানিয়েছে ইসরাইলি দৈনিক ইয়েদিউত আহরোনোত।

ইসরাইলের বিভিন্ন সামরিক সূত্রের বরাত দিয়ে পত্রিকাটি আরও লিখেছে, যুদ্ধ মন্ত্রণালয়ের রিহ্যাবিলিটেশন সেন্টারে এখনও প্রতিদিন গড়ে ৬০ জন আহত সেনা ভর্তি হচ্ছে। রোগীদের বেশিরভাগই গুরুতর জখম নিয়ে সেখানে আসছে।

গত শুক্রবার ইসরাইলের সেনাবাহিনী জানিয়েছে, গাজায় স্থল অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত ৯৭ জন ইসরাইলি সেনা প্রাণ হারিয়েছে। তবে বিভিন্ন সূত্র বলছে, ইসরাইল তাদের হতাহত সেনাদের সঠিক পরিসংখ্যান প্রকাশ করছে না। সামরিক বাহিনীর মনোবল ধরে রাখতে এবং জনরোষ ঠেকাতে তারা হতাহতের সংখ্যা অনেক কম বলে প্রচার করছে।

ইসরাইলের টিভি চ্যানেল-টুয়েলভ জানিয়েছে, ইসরাইলের সেনাবাহিনী হাসপাতালগুলোকে নির্দেশ দিয়ে রেখেছে তারা যেন সমন্বয় না করে আহতের সংখ্যা কাউকে না জানায়।#

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page