October 2, 2026, 2:02 am
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

হামাসের হাতে আটক বন্দিদের মুক্ত করা জরুরি হয়ে পড়েছে : মার্কিন প্রেসিডেন্ট বাইডেন

হামাসের হাতে আটক বন্দিদের মুক্তির জন্য তেল আবিবে ইসরাইলিদের বিক্ষোভ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ‘অবিলম্বে’ হামাসের হাতে আটক ইসরাইলি বন্দিদের মুক্তি দিতে চাপ প্রয়োগ করার জন্য কাতারের আমিরের প্রতি আহ্বান জানিয়েছেন। অবরুদ্ধ গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী হামাসের সঙ্গে কাতারের যোগাযোগ রয়েছে এবং সাম্প্রতিক সময়ে বন্দি মুক্তির আলোচনায় কাতার মধ্যস্থতার ভূমিকা পালন করেছে।

হামাসের হাতে আটক বন্দিদের মুক্ত করার জন্য বাইডেন এমন সময় কাতারের শরণাপন্ন হলেন যখন ইহুদিবাদী ইসরাইল ৪২ দিন ধরে আমেরিকার কাছ থেকে পাওয়া সর্বাধুনিক সমরাস্ত্র নিয়ে নিজের সর্বশক্তি দিয়ে ২৪ ঘণ্টা গাজাবাসীর ওপর বর্বরতা চালিয়েছে। সেইসঙ্গে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জোর গলায় বলে এসেছেন, হামাসকে নির্মূল করে বন্দিদের মুক্ত করার আগে তিনি থামবেন না।

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একটি শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করতে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ফ্রান্সিসকো সফররত বাইডেন শুক্রবার কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানিকে টেলিফোন করেন। হোয়াইট হাউজের একজন মুখপাত্র বলেছেন, ওই ফোনালাপে বাইডেন শেখ হামাদের সঙ্গে অবিলম্বে হামাসের হাতে আটক বন্দিদের নিরাপদ মুক্তি নিয়ে কথা বলেন। বাইডেন বলেন, ‘বন্দি মুক্তির বিষয়টি এখন জরুরি হয়ে পড়েছে।’

এ সময় মার্কিন প্রেসিডেন্ট জানান, তার অনুরোধে সাড়া দিয়ে ইসরাইল যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় প্রতিদিন দুই ট্যাংকার জ্বালানি সরবরাহ করতে রাজি হয়েছে। হোয়াইট হাউজের মুখপাত্র বলেন, জ্বালানী সরবরাহের পাশাপাশি গাজায় জরুরি ভিত্তিতে ত্রাণ সরবরাহ বাড়ানোর বিষয়ে দুই নেতা আলোচনা করেন। তারা কাতার ও আমেরিকার মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিতশালী করার উপায় নিয়েও কথা বলেন।

হামাস যোদ্ধারা গত ৭ অক্টোবর গাজা থেকে ইসরাইলে অনুপ্রবেশ করে বড় ধরনের অভিযান চালান এবং তারা অন্তত ২৪০ জন ইসরায়েলিকে বন্দি করে গাজায় ফিরে যান। পরে জানা যায়, এসব বন্দির মধ্যে ১০ মার্কিন নাগরিকসহ আরো বিভিন্ন দেশের কয়েকজন নাগরিক রয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট এমন সময় হামাসের হাতে আটক বন্দিদের মুক্তি দাবি করলেন যখন এ ব্যাপারে হামাসের সামরিক বাহিনী আল-কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা গত ৭ নভেম্বর ইসরাইলের সঙ্গে বন্দি বিনিময় করতে হামাসের প্রস্তুতি ঘোষণা করেছিলেন। তিনি এ ব্যাপারে হামাসের পক্ষ থেকে শর্ত আরোপ করেছিলেন যা এখনও বহাল রয়েছে।

তিনি বলেছিলেন, ইসরাইলি কারাগারে যেমন ফিলিস্তিনি নারী, শিশু ও বৃদ্ধ রয়েছে তেমনি হামাসের কাছেও ইসরাইলি নারী, শিশু ও বৃদ্ধ বন্দি রয়েছে। হামাসের হাতে আটক যেকোনো ধরনের বন্দিকে মুক্ত করতে হলে ইসরাইলের হাতে আটক একই ধরনের বন্দিকে মুক্তি দিতে হবে। আবু ওবায়দা বলেছিলেন, তাদের হাতে আটক ইসরাইলি সেনাদের মুক্ত করতে হলেও ইসরাইলের হাতে আটক ফিলিস্তিনি যোদ্ধাদের মুক্তি দিতে হবে।

ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শুরু থেকে বলে আসছেন, গাজায় আটক সকল ইসরাইলি বন্দিকে মুক্তি না দেয়া পর্যন্ত তিনি কোনো যুদ্ধবিরতি মানবেন না। এ প্রসঙ্গে আবু ওবায়দা প্রত্যয় ব্যক্ত করে বলেন, ইসরাইলি বন্দিদের মুক্ত করে নেয়ার একটিই উপায় আছে আর তা হচ্ছে বিনিময়ে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দেয়া।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page