August 10, 2026, 3:16 am
শিরোনামঃ
যশোরে ইজিবাইক-মোটরসাইকেল দূর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত যশোরের পল্লীতে মা-ছেলের রহস্যজনক মৃত্যু রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলামের নাম চূড়ান্ত বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন নিশ্চিত করতে গণমাধ্যমকে ‘চাবুকের’ ভূমিকা পালন করতে হবে : তথ্যমন্ত্রী নেত্রকোণায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত গাজীপুরের শ্রীপুর পৌরসভার কেনাকাটায় ৪ টাকার কলমের বিল ১২০ টাকা হরমুজ প্রণালী পুনরায় খুলতে ইরানের একাধিক শর্ত আরোপ সাবেক মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সমস্ত শরীরে ক্যান্সার ছড়িয়ে পড়েছে লোহিত সাগর উপকূলে সৌদির তেল শোধনাগারে হুথিদের হামলা
এইমাত্রপাওয়াঃ

হামাসের হামলা ; মুসলিম নিধনকারী ইসরায়েলিদের পাশে দাঁড়ালো ভারত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে সংঘাতে ইসরায়েলিদের পাশে দাঁড়িয়েছে ভারত। ইসরায়েলের প্রতি সংহতি জানিয়ে ফিলিস্তিনি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

শনিবার (৭ অক্টোবর) ইসরায়েলে হামাসের হামলা শুরুর কয়েক ঘণ্টা পরেই ভারতীয় প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে এক পোস্টে বলেন, ইসরায়েলে ‘সন্ত্রাসী হামলার’ খবরে গভীরভাবে মর্মাহত। নিরীহ ভুক্তভোগী ও তাদের পরিবারের জন্য আমাদের চিন্তা ও প্রার্থনা রয়েছে। এই কঠিন সময়ে আমরা ইসরায়েলের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি।

ভারত ছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ পশ্চিমা বিশ্বের বেশিরভাগ দেশই ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতে ইসরায়েলিদের পাশে দাঁড়িয়েছে।

বিপরীতে, ফিলিস্তিনিদের প্রকাশ্যে সমর্থন দিয়েছে ইরান, কাতারের মতো দেশগুলো। সাম্প্রতিক উত্তেজনায় নিরীহ বেসামরিক নাগরিকদের যেন কোনোভাবেই নিশানা বানানো না হয়, সে বিষয়ে কঠোর বার্তা দিয়েছে সৌদি আরবও।

তবে, মিত্রদের সমর্থন পেয়ে হামাসের হামলার শক্ত জবাব দেওয়ার প্রতিজ্ঞা করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

হামাসের হামলা শুরুর পর ইসরায়েলি প্রধানমন্ত্রীর কাছে ফোন করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আলাপকালে ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের অকুণ্ঠ সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন তিনি।

এসময় বাইডেনকে ধন্যবাদ জানিয়ে নেতানিয়াহু বলেছেন, (ফিলিস্তিনিদের বিরুদ্ধে) একটি দীর্ঘ ও শক্তিশালী অভিযান প্রয়োজন, যাতে ইসরায়েল জিতবে।

শনিবার হামাসের সঙ্গে লড়াই শুরুর পর ফ্রান্সের প্রেসিডেন্ট এমান্যুয়েল ম্যাক্রোঁ এবং ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটের সঙ্গেও কথা বলেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। উভয় নেতাই ‘ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে সমর্থন’ করেছেন বলে জানিয়েছে তার অফিস।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page