October 26, 2026, 6:39 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় মহাসড়কে ২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ ১ জন আটক যশোরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা-ছেলে নিহত ; আহত স্বামী ইয়োহেই সাসাকাওয়ার আমন্ত্রণে টোকিওতে নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান মানবপাচার প্রতিরোধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে : স্বরাষ্ট্রমন্ত্রী অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন : রেলমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জুলাইয়ে ‘কোটা’ ছাত্র আন্দোলনের পক্ষে ছিল : আইনজীবী নারায়ণগঞ্জে স্ট্যান্ড দখল নিয়ে অটোরিকশাচালকদের দুপক্ষের সংঘর্ষে ১৫ জন আহত রংপুরে শিক্ষকের ছেলেকে চোর সন্দেহে গণপিটুনিতে হত্যার অভিযোগ সৌদি-তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে বৈঠকে বসছে ইরান নোবেল না পাওয়ায় ক্ষুব্ধ, নরওয়েকে ‘জঘন্য দেশ’ বলে আখ্যা ট্রাম্পের
এইমাত্রপাওয়াঃ

হামাস ও হিজবুল্লাহকে সমর্থন করায় সাবেক ব্রিটিশ কূটনীতিক ও মানবাধিকার কর্মী ক্রেইগ মারে গ্রেফতার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস এবং লেবাননের প্রতিরোধকামী সংগঠন হিজবুল্লাহর প্রতি সমর্থন জানানোর কারণে ব্রিটেনের সাবেক কূটনীতিক ও মানবাধিকার কর্মী ক্রেইগ মারেকে আটক করা হয়েছে।

ইহুদিবাদী ইসরাইলের বর্বরতার সমালোচনা করে সামাজিক মাধ্যমে হামাস ও হিজবুল্লাহর প্রতি সমর্থন জানানোর পর ব্রিটিশ সরকার তাকে সন্ত্রাসবাদবিরোধী আইনের আওতায় আটক করে।

আটকের আগে আইসল্যান্ডের পার্লামেন্ট ভবনের বাইরে ফিলিস্তিনের পক্ষে যে বিক্ষোভ সমাবেশ হয়েছে তাতে অংশ নেন ক্রেইগ মারে।তিনি সামাজিক মাধ্যম এক্স-এ দেয়া একটি পোস্টে বলেছেন, “গাজা উপত্যকায় যে গণহত্যা সংঘটিত হতে যাচ্ছে এবং তার বিরুদ্ধে হামাস ও হিজবুল্লাহর সশস্ত্র যোদ্ধারা যে প্রতিবাদ গড়ে তুলবে তার প্রতি আমার সমর্থন রয়েছে। এই সমর্থন ঘোষণা যদি অপরাধ হয় তাহলে আমাকে জেলে পাঠান।”

বর্বরতা বন্ধের জন্য তিনি ফিলিস্তিন বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সিস্কা আলবানিজের প্রতি ভূমিকা নেয়ার আহ্বান জানান। তিনি বলেন, গাজায় জাতিসংঘ হস্তক্ষেপ করতে পারে। আন্তর্জাতিক আইন অনুযায়ী এই বর্বর অপরাধের শুধু শাস্তি নয় বরং এগুলোকে প্রতিরোধ করতে হবে বলেও তিনি মন্তব্য করেন।

গাজা উপত্যকায় যখন ইহুদিবাদীরা হত্যাযজ্ঞ চালাচ্ছে এবং প্রায় তিন হাজার মানুষ শহীদ হয়েছেন তখন ব্রিটিশ সরকার এই কূটনীতিককে আটক করল। ব্রিটিশ সরকার ইসরাইলের প্রতি সর্বাত্মক সমর্থন ঘোষণা করেছে এবং ইসরাইলের সাহায্যে ভূমধ্যসাগরে দুটি যুদ্ধ জাহাজ পাঠিয়েছে।

 

আজকের বাংলা তারিখ

  • ২৭শে অক্টোবর, ২০২৬
  • ১১ই কার্তিক, ১৪৩৩
  • ১৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page