August 20, 2026, 12:39 pm
শিরোনামঃ
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী-ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা রাষ্ট্রপতি নির্বাচনেরং ভোটগ্রহণ চলছে ৭০ অনুচ্ছেদে পরিবর্তন এনেই পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন : স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে যিনি সর্বাধিক ভোট পাবেন তার নাম সংসদেই জানিয়ে দেওয়া হবে : সিইসি  রাষ্ট্রপতির শপথ গ্রহণের সাথে সাথেই এমপি ও মন্ত্রী পদ শূন্য হবে : চিফ হুইপ কক্সবাজার পাঁচ বস্তায় মিলল ৬ লাখ ৭২ হাজার ইয়াবা রংপুরে জিডি করে বাড়ি ফেরার পথেই ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা ট্রাম্পের সঙ্গে গোপন যোগাযোগের দাবি নাকচ করলেন কিম জং উনের বোন মেটার শিশু সুরক্ষা প্রসঙ্গে জাকারবার্গ মিথ্যা বলেছেন : হুইসেলব্লোয়ার ট্রাম্পের অর্থনৈতিক যুদ্ধ যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ সংকট থেকে নজর সরানোর কৌশল : ইরানের পররাষ্ট্রমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

হামাস গাজার নির্বাচিত সরকার ; তাদের বিরুদ্ধে যুদ্ধ গণতন্ত্রের বিরুদ্ধে যুদ্ধ : ইরানের প্রেসিডেন্ট

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসি বলেছেন: ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলনের বিরুদ্ধে যুদ্ধ গণতন্ত্রের বিরুদ্ধে যুদ্ধ যুদ্ধের শামিল। হামাসকে গাজা উপত্যকার বৈধ সরকার হিসেবে তুলে ধরে তিনি এ মন্তব্য করেন।

গতরাতে নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোরের সাথে টেলিফোনে আলাপকালে প্রেসিডেন্ট রায়িসি গাজায় ইসরাইলের গণহত্যা অবিলম্বে বন্ধ করার ব্যাপারে অসলোর অবস্থানকে স্বাগত জানান। গাজার বেসামরিক মানুষের ওপর গণহত্যা বন্ধ করা এবং অবরোধ তুলে নিয়ে গাজাবাসীদেরকে ত্রাণ সরবরাহ করার জন্য আন্তর্জাতিক প্রচেষ্টার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি গাজায় ইসরাইলি নৃশংসতা তদন্তে নরওয়ের আইন ও বিচার মন্ত্রণালয়ের সাথে সহযোগিতা করতে ইরানের প্রস্তুতির কথা জানান। প্রেসিডেন্ট রায়িসি বলেন: ইসরাইলের যুদ্ধাপরাধ এবং অপরাধমূলক সকল কর্মকাণ্ডের পেছনে মার্কিন মদদ রয়েছে। কাজেই আমেরিকাকেও শাস্তির আওতায় আনা থেকে বিরত রাখা উচিত নয়।

রায়িসি বলেন: হামাস গাজার সাংবিধানিক এবং নির্বাচিত বৈধ সরকার। সুতরাং ‘হামাসের বিরুদ্ধে যুদ্ধ গণতন্ত্রের বিরুদ্ধে যুদ্ধ’ বলে তিনি মন্তব্য করেন।

ফোনালাপে নরওয়ের প্রধানমন্ত্রী বলেন, তার দেশ এ অঞ্চলে ইরানের গুরুত্বপূর্ণ এবং কার্যকর ভূমিকা সম্পর্কে অবগত। আঞ্চলিক উত্তেজনা কমাতে তেহরানের প্রচেষ্টার প্রশংসা করেন তিনি। জোনাস গাহর ফিলিস্তিন সমস্যা সমাধানে ইরানের সঙ্গে আলোচনার আহ্বান জানান।

তিনি জোর দিয়ে বলেন: ইরান এবং নরওয়ে গাজা সংকট সমাধানের লক্ষ্যে কূটনৈতিক পন্থায় তৎপরতা চালাতে পারে। অবিলম্বে যুদ্ধের অবসান, গাজা অবরোধ তুলে নেয়া এবং গাজাবাসীদের কাছে ত্রাণ সহায়তা পৌঁছানোর ক্ষেত্রে দ্রুত পদক্ষেপ নেওয়ার ওপরও জোর দেন জোনাস গাহর।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page