March 6, 2026, 8:32 pm
শিরোনামঃ
পাটপণ্যকে বিশ্ববাজারে ছড়িয়ে দিয়ে নতুন সম্ভাবনার সুবর্ণ সুযোগ কাজে লাগান : রাষ্ট্রপতি বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার নির্বাচনে সারা দেশে মিলে এক হাজারের কম ভোট পেয়েছে যে ৫ দল সাফল্যে দেখাচ্ছে ডিজিটাল জামিননামা দাখিল পদ্ধতি কক্সবাজারে নিখোঁজ ১২ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার জামালপুরে আইনজীবীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার পর লাশে আগুন দেওয়ার অভিযোগ নওগাঁয় স্ত্রী ও সন্তানকে জবাই করে হত্যার পর স্বামীর আত্মহত্যা মার্কিন স্থলবাহিনীর জন্য আমরা অপেক্ষা করছি : ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচনে ভূমিকা রাখতে চান ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

হাসপাতালে হামলা চালিয়ে রাশিয়া ‘যুদ্ধাপরাধ’ করেছে : ইউক্রেন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেন অভিযোগ করেছে রাশিয়া হাসপাতালে হামলা চালিয়ে ‘যুদ্ধাপরাধ’ করেছে। রাশিয়া শনিবার খারকিভ শহরের একটি সামরিক হাসপাতালসহ বিভিন্ন স্থাপনায় ভয়াবহ হামলা চালিয়েছে। এই হামলার ফলে হাসপাতালে চিকিৎসাধীন সামরিক সদস্যের কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

ইউক্রেনের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ড্রোনের আঘাতে হাসপাতাল ভবন এবং আশেপাশের আবাসিক ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইউক্রেন এ হামলার জন্য রাশিয়ার বিরুদ্ধে ‘যুদ্ধাপরাধ’ এবং আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের অভিযোগ করেছে।

ইউক্রেনীয় জরুরি পরিষেবা জানিয়েছে, উত্তর-পূর্বাঞ্চলীয় শহরে ব্যাপক আক্রমণের ফলে আবাসিক এবং অফিস ভবনও ধ্বংস হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যখন তিন বছরেরও বেশি সময় ধরে চলা এ যুদ্ধের দ্রুত অবসানের জন্য রাশিয়া ও ইউক্রেন উভয়ের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে, ঠিক তখনই খারকিভে সর্বশেষ মারাত্মক হামলা চালালো মস্কো।

এদিকে রাশিয়া নিঃশর্ত ও পূর্ণ যুদ্ধবিরতির জন্য মার্কিন-ইউক্রেনীয় যৌথ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।

অন্যদিকে ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে আক্রমণ বন্ধ করার কোনও ইচ্ছা ছাড়াই আলোচনা টেনে নেয়ার অভিযোগ করেছে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page