September 6, 2026, 5:53 am
শিরোনামঃ
যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী যশোরের বাঘারপাড়ায় যুবদল নেতা রুবেল হত্যা মামলার ৩ আসামি অস্ত্রসহ আটক জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডাক বিভাগের রেকর্ড ; ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস নারায়ণগঞ্জে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে ৪ জনকে কুপিয়ে জখম‌ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক আটক লাদাখে সিন্ধু নদের ওপর বাঁধ দিলো ভারত ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ
এইমাত্রপাওয়াঃ

হাসিনা-মোদী বৈঠকে বাংলাদেশ-ভারত তিন সমঝোতা স্মারক সই

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকের পাশাপাশি শুক্রবার (৮ সেপ্টেম্বর) দুই দেশের মধ্যে তিনটি সমঝোতা স্মারক সই হয়েছে। এর মধ্যে ডিজিটাল পেমেন্ট সংক্রান্ত একটি সমঝোতাও রয়েছে।

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ন্যাশনাল পেমেন্টস কোঅপারেশন অব ইন্ডিয়া (এনপিসিআই) এবং বাংলাদেশ ব্যাংকের মধ্যে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার বিষয়ে একটি সমঝোতা স্মারক সই হয়েছে।

বাকি দুটি চুক্তির মধ্যে রয়েছে ভারত-বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় কর্মসূচির (সিইপি) নবায়ন এবং ভারতীয় কৃষি গবেষণা কাউন্সিলের (আইসিএআর) সঙ্গে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) সমঝোতা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তির (সিইপিএ) ওপর আলোচনা শুরুর বিষয়ে গুরুত্বারোপ করেছেন নরেন্দ্র মোদী এবং শেখ হাসিনা।

এছাড়া রাজনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা, সীমান্ত ব্যবস্থাপনা, বাণিজ্য ও সংযোগ, পানিসম্পদ, বিদ্যুৎ ও জ্বালানি, উন্নয়ন সহযোগিতা এবং সাংস্কৃতিক ও জনগণের মধ্যে সংযোগসহ দ্বিপাক্ষিক সহযোগিতার বিস্তৃত পরিসর নিয়ে দুই নেতার মধ্যে আলোচনা হয়েছে। উঠে এসেছে সাম্প্রতিক আঞ্চলিক ঘটনাবলি এবং আন্তর্জাতিক ফোরামে সহযোগিতার বিষয়ও।

এসময় উন্নয়ন সহযোগিতা প্রকল্পগুলো বাস্তবায়নে সন্তুষ্টি প্রকাশ করেছেন দুই দেশের প্রধানমন্ত্রীরা। তারা সুবিধাজনক কোনো তারিখে আগরতলা-আখাউড়া রেল লিংক, মৈত্রী পাওয়ার প্ল্যান্টের ইউনিট-২ এবং খুলনা-মোংলা রেল সংযোগ যৌথভাবে উদ্বোধনের জন্য অপেক্ষা করছেন।

আঞ্চলিক পরিস্থিতি বিবেচনায় ১০ লক্ষাধিক রোহিঙ্গা শরণার্থীর বোঝা বহন করায় বাংলাদেশের প্রশংসা করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী। উদ্বাস্তুদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের বিষয়ে ভারতের গঠনমূলক ও ইতিবাচক দৃষ্টিভঙ্গির কথা জানিয়েছেন তিনি।

এদিন মোদীর আতিথেয়তার প্রশংসা করেন শেখ হাসিনা এবং উভয় নেতা সর্বস্তরে সহযোগিতা বিনিময় অব্যাহত রাখার ইচ্ছা প্রকাশ করেন। সূত্র: এএনআই, এনডিটিভি

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page