April 13, 2026, 4:39 am
শিরোনামঃ
সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয় : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ তথ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী কৃষক কার্ডে যুক্ত হবে সময়োপযোগী নতুন নতুন সেবা : কৃষিমন্ত্রী ১৪ মে প্রকাশ হবে চুড়ান্ত ভোটার তালিকা খুলনায় ছুরিকাঘাতে তাঁতী দল নেতা নিহত কুষ্টিয়ায় পীরকে পিটিয়ে হত্যা  গাজীপুরে স্ত্রীকে হত্যার করে পালানোর পর প্রতিবেশীকে ফোন করে লাশ উদ্ধারের অনুরোধ অনুপ্রবেশকারীদের উদ্দেশে হুঁশিয়ারি দিলেন মোদি যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবিতে ভেস্তে গেল শান্তি আলোচনা
এইমাত্রপাওয়াঃ

হিজবুত তাহরীরের ৫ সদস্যকে কারাগারে প্রেরণ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :হিজবুত তাহরীরের মার্চ ফর খেলাফত কর্মসূচি ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় করা মামলায় গ্রেফতার পাঁচজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আজ ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিন তাদের আদালতে হাজির করে প্রত্যেকের ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে  আদালত তাদের কারাগারে পাঠানোর আদেন দেন। একই সঙ্গে আগামী ১৩ মার্চ রিমান্ড শুনানির জন্য দিন ধার্য করেন।

আসামিরা হলেন- মাসরাফি রহমান মাহি (২০), ইরফান শাহরিয়ার (২০), মো. সাইফুল ইসলাম (১৯), মো. আনাসুর রহমান (২০) ও মো. সোহেল রানা (৩৯)।

এর আগে শনিবার খেলাফত কর্মসূচি ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় গ্রেফতার ১৭ হিজবুত তাহরীর কর্মীর ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার ম্যাজিস্ট্রেট আদালত।

মামলার সূত্রে জানা যায়, গত ৭ মার্চ বেলা দুইটার দিকে পল্টন থানাধীন বাইতুল মোকাররম মসজিদ এলাকায় মার্চ ফর খেলাফত কর্মসূচি শুরু করে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীর। এসময় পুলিশ বাধা দিলে তারা পুলিশের দিকে ইটপাটকেল ছুঁড়ে মেরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায়।

ঘটনার পরদিন পল্টন থানায় বাদী হয়ে মামলা দায়ের করে পুলিশ।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page