October 1, 2026, 2:32 am
শিরোনামঃ
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক
এইমাত্রপাওয়াঃ

হিজবুল্লাহর তীব্র হামলার মুখে বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে ইসরায়েল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের সাথে ইসরায়েলের এক সপ্তাহের বেশি সময় ধরে চলমান যুদ্ধে নতুন উত্তেজনা তৈরি করেছে ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহ। গত ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামাসের হামলা শুরুর পর থেকে এই গোষ্ঠীর সমর্থনে ইসরায়েলে হামলা চালিয়ে আসছে হিজবুল্লাহ। লেবানন থেকে হিজবুল্লাহর হামলা বৃদ্ধি পাওয়ায় সীমান্তের কাছের গ্রামগুলোর প্রায় তিন-চতুর্থাংশ বাসিন্দাকে ইতিমধ্যে সরিয়ে নিয়েছে ইসরায়েল।

সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিনিধি আন্না ফসটার লেবানন-ইসরায়েল সীমান্ত থেকে বলেছেন, আমরা গত কয়েকদিন ধরে লেবাননের সাথে ইসরায়েলের সীমান্তের কাছাকাছি কয়েকটি গ্রামের কিছু মানুষের সাথে কথা বলেছি। তাদের বেশিরভাগই ইতিমধ্যে সরে গেছেন। সোমবার সকালের দিকে আনুষ্ঠানিকভাবে সরকারি নির্দেশের জন্য অপেক্ষা করেননি তারা।

তিনি বলেন, আমরা এমন কিছু পরিবারের সাথে কথা বলেছি যারা তাদের জিনিসপত্র গুছিয়ে, সন্তানদের নিয়ে নিরাপদে দক্ষিণের দিকে চলে গেছেন। সীমান্তের কিছু গ্রাম ইতিমধ্যে তিন-চতুর্থাংশ বা তারও বেশি খালি রয়েছে।

কিছু কিছু ক্ষেত্রে এখন কেবল সামরিক বাহিনীর সদস্য এবং স্থানীয় নিরাপত্তা দলের সদস্যরা রয়েছেন। আন্না ফসটার বলেন, গতকাল যখন আমরা সীমান্তে ছিলাম তখন এক পর্যায়ে সীমান্তের ওপারে এক ঘণ্টারও বেশি সময় ধরে পাল্টাপাল্টি গুলি চলেছিল। সীমান্তের লেবাননের অংশের কিছু কিছু গ্রামে হিজবুল্লাহর পর্যবেক্ষণ পোস্ট রয়েছে।

ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, তারা ইসরায়েলের উত্তরে লেবানিজ সীমান্ত থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে। সোমবার ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ও প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, গত কয়েক দিনে হিজবুল্লাহ ও তার মিত্র গোষ্ঠীগুলোর ইসরায়েলি ভূখণ্ডে একের পর এক রকেট ও ক্ষেপণাস্ত্র হামলার মাঝে লেবাননের সীমান্ত থেকে দুই কিলোমিটার পর্যন্ত শহরে বসবাসকারী বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জাতীয় জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনইএমএ) বলেছে, সীমান্তের বাসিন্দাদের রাষ্ট্রীয় অর্থায়নে গেস্টহাউসে নিয়ে যাওয়া হবে। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য স্থানীয় কর্তৃপক্ষগুলোকে জানানো হয়েছে।

আইডিএফ বলছে, পরিকল্পনা অনুযায়ী ২৮টি গ্রামের বাসিন্দাদের সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে। এসব গ্রামের মধ্যে আছে গাজার, দিশোন, কেফার ইয়োভাল, মার্গালিওট, মেটুলা, আভিভিম, ডোভেভ, মা’আন বারুচ, বার’আম, মানারা, ইফতাহ, মালকিয়া, মিসগাভ আম, ইর’ন, ডাফনা, আরব আল-আরামশ, শ্লোমি, নেতুয়া, ইয়া’রা, এস্তুলা, মাতাত, জার’ত, শোমেরা, বেটজেট, আদমিত, রোশ হানিকরা, হানিতা এবং কেফার গিলিয়েড।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি বলেছেন, ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণ অব্যাহত রাখলে ‘প্রাণঘাতী’ প্রতিক্রিয়ার মুখোমুখি হবে হিজবুল্লাহ। তেল আবিবে এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, গাজা উপত্যকায় আমাদের চলমান অভিযানের উদ্দেশ্য বাধাগ্রস্ত করার লক্ষ্যে গত কয়েক দিন ধরে ইরানের নির্দেশনা ও সমর্থনে হামলা চালিয়ে আসছে হিজবুল্লাহ। তাদের হামলা লেবাননের ও এর নাগরিকদের জীবনকে বিপন্ন করে তুলছে।

তিনি বলেন, ‘আমরা উত্তর সীমান্তে আমাদের সৈন্য সংখ্যা বৃদ্ধি করেছি এবং আমাদের বিরুদ্ধে যেকোনও ধরনের কার্যকলাপের আক্রমণাত্মক জবাব দেওয়া হবে। যদি হিজবুল্লাহ আমাদের শক্তি-সক্ষমতার পরীক্ষা নেওয়ার সাহস দেখায়, তাহলে এর প্রতিক্রিয়া হবে মারাত্মক। মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের পূর্ণ সমর্থন দিচ্ছে।’ সূত্র: বিবিসি, টাইমস অব ইসরায়েল।

 

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page