March 26, 2026, 5:01 pm
শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন রাজারবাগ থেকেই শুরু হয়েছিল স্বাধীনতার প্রেক্ষাপট : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

হিজবুল্লাহ আন্দোলনকে সমর্থন করা ইরানের মূল নীতির অংশ : ইরানের পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর প্রতি সমর্থন অব্যাহত রাখা তেহরানের মূল নীতির অংশ।

ইরানে নিযুক্ত হিজবুল্লাহর প্রতিনিধি আবদুল্লাহ সাফিউদ্দীনের সঙ্গে গতকাল (রোববার) এক বৈঠকে আরাকচি এ মন্তব্য করেন। তিনি প্রতিরোধ ফ্রন্ট এবং ইহুদিবাদী ইসরাইলের দখলদারিত্বের বিরুদ্ধে আঞ্চলিক দেশগুলোর বৈধ লড়াইয়ের প্রতি ইরানের সমর্থন ব্যক্ত করেন।

বৈঠকে সাফিউদ্দীন বলেন, হিজবুল্লাহ প্রধান সাইয়েদ হাসান নাসরুল্লাহ এবং অন্য কর্মকর্তারা ইরানের নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগের জন্য আব্বাস আরাকচিকে অভিনন্দন জানিয়েছেন।

বৈঠকে শীর্ষ ইরানি কূটনীতিক এবং হিজবুল্লাহ প্রতিনিধি এই অঞ্চলের সাম্প্রতিক পরিস্থিতি বিশেষ করে লেবাননে ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধ ফ্রন্টের যুদ্ধ এবং গাজা উপত্যকা ও পশ্চিম তীরে চলমান ঘটনাবলী নিয়ে আলোচনা করেন।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page