April 6, 2026, 6:48 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সরকারের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করা : অর্থমন্ত্রী অন্তর্বর্তী সরকার হাম প্রতিরোধে প্রস্তুতি নিয়েছিলো কিনা তা পর্যালোচনা প্রয়োজন : সমাজকল্যাণমন্ত্রী ১২ মে সংরক্ষিত নারী আসনের ভোট নোয়াখালীতে যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ কুমিল্লায় হত্যার ১০ বছর পর সন্দেহভাজন তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ দিলো আদালত  ৫০ বছর পর আবার চাঁদের কক্ষপথে মানুষ হরমুজ প্রণালীতে নতুন ব্যবস্থার প্রস্তুতি নিচ্ছে ইরানি গার্ড বাহিনী উত্তর কোরিয়ায় ড্রোন অনুপ্রবেশের জন্য দুঃখ প্রকাশ করলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

‘হিরোশিমা’ স্টাইলে গাজা ও ইউক্রেন যুদ্ধের সমাধান করুন : মার্কিন কংগ্রেসম্যান

মার্কিন কংগ্রেসম্যান টিম ওয়ালবার্গ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আমেরিকার মিশিগান অঙ্গরাজ্যের রিপাবলিকান দলের কংগ্রেসম্যান টিম ওয়ালবার্গ বিশ্বাস করেন, গাজা বা ইউক্রেনের বেসামরিক নাগরিকদের জন্য মানবিক সহায়তার জন্য ওয়াশিংটনের অর্থ অপচয় করা উচিত নয়। তিনি মনে করেন, অর্থ অপচয়ের পরিবর্তে “দ্রুত” বিজয় অর্জনের জন্য ইসরাইল এবং ইউক্রেনের যুদ্ধ প্রচেষ্টাকে সমর্থন করার উচিত।

ওয়ালবার্গ গত সপ্তাহে মিশিগানের ডান্ডিতে এক জনসভায় দেয়া বক্তৃতায় এসব কথা বলেন। ২৫ মার্চ সামাজিক মাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে রিপাবলিকান দলের এ কংগ্রেসম্যান প্রেসিডেন্ট জো বাইডেনের নীতির সমালোচনা করেন।

অল্প সংখ্যক মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত ওই সভায় ওয়ালবার্গ বলেন, মার্কিন সরকারের উচিত গাজার জন্য অর্থ ব্যয় না করে সেই অর্থ বরং ইসরাইলের পক্ষে ব্যয় করা উচিত। তিনি ইসরাইলকে আমেরিকার শ্রেষ্ঠ মিত্র বলে অভিহিত করেন।

তিনি বলেন, “গাজায় আমাদের মানবিক সহায়তার জন্য একটি পয়সাও ব্যয় করা উচিত নয়। এটি নাগাসাকি এবং হিরোশিমার মতো হওয়া উচিত। এই যুদ্ধ দ্রুত শেষ করুন।”  নাগাসাকি এবং হিরোশিমার মতো দ্রুত যুদ্ধ শেষ করার কথা বলে তিনি মূলত পরমাণু বোমা ব্যবহারের পরামর্শ দিয়েছেন।

ওয়ালবার্গ বলেন, “একই ব্যবস্থা ইউক্রেনেও নিতে হবে। পুতিনকে দ্রুত পরাজিত করতে হবে। ইউক্রেনে মার্কিন অর্থের ৮০ ভাগ মানবিক উদ্দেশ্যে ব্যবহার না করে রুশ বাহিনীকে নিশ্চিহ্ন করার জন্য ব্যয় করা উচিত।”

 

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page