March 13, 2026, 8:57 am
শিরোনামঃ
নীলফামারীতে অগ্রণী ব্যাকের ভল্ট থেকে গায়েব হলো ৪৩ কোটি টাকা ইরানে ক্ষমতাসীনদের হত্যা করা খুবই সম্মানজনক : ট্রাম্প রুশ তেল ছাড়া বিশ্ব জ্বালানি বাজার স্থিতিশীল রাখা অসম্ভব : রাশিয়া ইরানকে গোপনে সামরিক সহায়তা দিচ্ছে রাশিয়া : ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী প্রথম বক্তৃতায় সব মার্কিন ঘাঁটি বন্ধের আলটিমেটাম মোজতবা খামেনির সংসদকে যুক্তি-তর্ক ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই : প্রধানমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করলেন ড. খন্দকার মোশাররফ হোসেন শপথ নিলেন স্পিকার ও ডেপুটি স্পিকার প্রাণবন্ত সংসদের প্রত্যাশা বিরোধীদলীয় নেতার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু
এইমাত্রপাওয়াঃ

হিলি দিয়ে ভারত থেকে এলো ডেঙ্গু-ম্যালেরিয়া-এইচআইভি টেস্টের কিট

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দিনাজপুর জেলার হিলি স্থলবন্দর দিয়ে প্রথমবারের মতো ভারত থেকে ডেঙ্গু, ম্যালেরিয়া ও এইচআইভি টেস্টের কিট আমদানি করা হয়েছে। ল্যাকটেড ইন্টারন্যাশনাল নামে ঢাকার একটি প্রতিষ্ঠান এসব কিট আমদানি করছে। প্রথম চালানে ১ হাজার ২০০ কেজি কিট আমদানি করা হয়েছে।
আজ শনিবার দুপুরে দিনাজপুর হিলি স্থলবন্দর কাস্টমস অধিদপ্তরে উপ-কমিশনার বাইজিদ আহম্মেদ মোবাইল ফোনে এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ভারত থেকে আমদানি করা এসব ডেঙ্গু, ম্যালেরিয়া ও এইচআইভি টেস্টের কিট আমদানি করা হয়েছে। আমদানিতকৃত এসব মেডিকেল উপকরণ কিটগুলো জনস্বার্থে কাস্টমস বিভাগ স্বল্প সময়ের মধ্যে ছাড় দিয়ে আজ দুপুরে ঢাকা আমদানিকারকের যানবাহন যোগে প্রেরণ করা হয়।
কাস্টমসে বিল অব এন্ট্রি সাবমিট করা হলে কিটগুলো পরীক্ষণ শুল্কায়ন করা হয়। প্রথম চালানেই ১ হাজার ২০০ কেজি কিট আমদানি করা হয়েছে বলে জানিয়েছে আমদানিকারক প্রতিষ্ঠানটি।
হিলি স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট সফিকুল ইসলাম বলেন, বেশ কিছুদিন থেকে আমাদের দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়ে গেছে। ফলে ডেঙ্গু পরীক্ষার জন্য কিটের চাহিদা বেড়েছে। একারণেই ভারত থেকে ডেঙ্গু, ম্যালেরিয়া ও এইচআইভি টেস্ট কিট আমদানি করা হচ্ছে। প্রথম চালানে ১ হাজার ২০০ কেজি কিট আমদানি করা হয়েছে।
হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক বলেন, প্রথমবারের মতো ভারত থেকে ডেঙ্গু, ম্যালেরিয়া ও এইচআইভি টেস্টের কিট আমদানি হয়েছে। কাস্টমসের সব ধরনের প্রক্রিয়া শেষে আমদানিকারকের কাছে এসব মালামাল বুঝিয়ে দেওয়া হয়েছে। তারা এখান থেকে মালগুলো ঢাকার উদ্যোশে নিয়ে গেছেন। দ্বিতীয় চালানে একই পরিমান কিট আসবে বলে তিনি জানান।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page