September 24, 2026, 9:11 pm
শিরোনামঃ
যশোরে ৬২ হাজার পিচ ট্যাপেনটাডোল ট্যাবলেটসহ ১জন আটক যশোরের ঝিকরগাছার ভ্যানচালক ইখলাস হত্যার ঘটনায় দু’জন আটক ; ভ্যান উদ্ধার যশোরের শার্শার নাশকতা মামলার আসামী যুবলীগ কর্মী ইমরান আটক মাগুরায় ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে না ফেরার দেশে শার্শার আওয়ামী লীগ নেতা মফিজুর রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তুলতে প্রধানমন্ত্রীর আহ্বান  বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি নজরুল আবারও ৪ দিনের রিমান্ডে ঝিনাইদহের বিষয়খালীতে সার মজুতের দায়ে ডিলারের জরিমানা পাবনায় মাদকের ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা 
এইমাত্রপাওয়াঃ

হুতি আনসারুল্লাহকে ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে চিহ্নিত করলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইয়েমেনের জনপ্রিয় হুতি আনসারুল্লাহ আন্দোলনকে ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে চিহ্নিত করে একটি নির্বাহী আদেশে সই করেছেন। গাজা যুদ্ধে ফিলিস্তিনের পক্ষে সামরিক ভূমিকা রাখায় আনসারুল্লাহ যখন ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে তখন ডোনাল্ট ট্রাম্প তার নির্বাহী আদেশে সই করেন।

ট্রাম্পের নির্বাহী আদেশে বলা হয়েছে, “হুতিদের কর্মকাণ্ড মধ্যপ্রাচ্যে আমেরিকার বেসামরিক নাগরিকদের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করেছে। সেই সঙ্গে মধ্যপ্রাচ্যে কর্মরত ব্যক্তিদের নিরাপত্তা, আমাদের নিকটতম আঞ্চলিক অংশীদারদের নিরাপত্তা এবং বৈশ্বিক সামুদ্রিক বাণিজ্যের স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছে।”

নির্বাহী আদেশে সই করে ট্রাম্প বলেন, “শুধু ইয়েমেন নয়, বিভিন্ন সময় সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে প্রাণঘাতী হামলার জন্যও হুতিরা দায়ী।”

ট্রাম্পের ওই নির্দেশের আগামী ৩০ দিনের মধ্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে হুথিদের বিষয়ে একটি বিশদ প্রতিবেদন জমা দিতে বলা হয়

গাজার প্রতি সমর্থন জানিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে ভূমধ্যসাগর ও লোহিত সাগরে ইসরাইলগামী বাণিজ্যিক জাহাজ এবং ইঙ্গ-মার্কিন বাহিনীর নৌযানে ১০০টির বেশি অভিযান পরিচালনা করেছে আনসারুল্লাহর নেতৃত্বাধীন ইয়েমেনের সশস্ত্র বাহিনী।

সম্প্রতি গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর হামাস-এর সামরিক শাখা আল কাসসাম ব্রিগেডস-এর মুখপাত্র আবু উবাইদা তাঁর ভাষণে আনসারুল্লাহকে ধন্যবাদ জানিয়ে বলেন, “ইয়েমেনের আক্রমণ পুরো বিশ্বকে চমকে দিয়েছে। তারা একটি ঐতিহাসিক দৃষ্টান্ত স্থাপন করেছে। আর তা হলো- কেউ যদি উম্মাহর শত্রুদের মোকাবিলা করতে ইচ্ছা করে তবে শত কিংবা হাজার মেইল দূরত্ব কোনো বিষয় নয়।”

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page