October 15, 2026, 12:21 pm
শিরোনামঃ
যশোরে আওয়ামী লীগ নেতা রউফ আবারো আটক যশোরে গাঁজা ও মোটরসাইকেলসহ যুবক আটক যশোরের শার্শায় ২ আওয়ামী লীগ নেতাকর্মী আটক প্রবাসীদের পাঠানো অর্থে সচল দেশের অর্থনীতি ; তাদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব অনেক: রাষ্ট্রপতি প্রযুক্তির ভিড়ে নিজেদের সংস্কৃতি ভুলে যাওয়া যাবে না : প্রধানমন্ত্রী গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে সিদ্ধান্ত হয়নি ; আগামী ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা ফ্যামেলি কার্ড নিয়ে অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ ; মহানগরী কার্যালয়ে ভাঙচুর বগুড়ায় নিখোঁজের ৪ দিন পর ধানক্ষেতে শিশুর মরদেহ তুরস্কের সমুদ্রতলে মিলল ৪৭০০ বছরের পুরনো জাহাজ
এইমাত্রপাওয়াঃ

১০০’র বেশি বাইরাক্তার ড্রোন ভূপাতিত করেছে রাশিয়া 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গত বছরের ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত তুরস্কের নির্মিত ১০০’র বেশি বাইরাক্তার ড্রোন ভূপাতিত করেছে রুশ সামরিক বাহিনী। রাশিয়ার একজন শীর্ষ পর্যায়ের কমান্ডার এই তথ্য জানিয়েছেন। তুরস্ক এ সমস্ত ড্রোন ইউক্রেনকে সরবরাহ করেছিল।

রাশিয়ার অ্যারো স্পেস ফোর্সের উপপ্রধান লেফটেন্যান্ট জেনারেল আন্দ্রে দেমিন ব্যাপক হারে তুর্কি ড্রোন ভূপাতিত করার ঘোষণা দিয়েছেন। রাশিয়া আজ ন্যাশনাল ডে অফ এয়ার ডিফেন্স ফোর্স উদযাপন করছে।

রাশিয়ার একটি দৈনিক পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে জেনারেল দেমিন বলেন, গ্লোবাল হক, রিপার নাইন-এম কিউ কিংবা তুরস্কের বাইরাক্তার এমনকি পাইলট পরিচালিত যুদ্ধবিমান ভূপাতিত করার মধ্যে বাস্তব কোনো পার্থক্য নেই। ইউক্রেনের যুদ্ধ চলার মধ্যে তুর্কি নির্মিত ১০০’র বেশী বাইরাক্তার ড্রোন ভূপতিত করা এর সবচেয়ে বড় প্রমাণ।

গত বছরের শুরুর দিকে ইউক্রেন প্রথম তুরস্কের এই ড্রোন মোতায়েন করে। ড্রোনটি তাৎক্ষণিকভাবে অনেকের কাছে বিস্ময়কর অস্ত্র হিসেবে গণ্য হচ্ছিল এবং অনেকের ধারণা ছিল এই ড্রোন যুদ্ধের গতি-প্রকৃতি ইউক্রেনের পক্ষে পাল্টে দেবে। প্রথম প্রথম এই ড্রোন গুরুত্বপূর্ণ কিছু অপারেশনে বড় রকমের সফলতাও পেয়েছিল।

এমনকি রাশিয়ার মস্কোভা যুদ্ধজাহাজ ডুবিয়ে দেয়ার ক্ষেত্রে এই ড্রোন ভূমিকা রেখেছিল। কিন্তু এক পর্যায়ে রাশিয়ার বিমান প্রতিরক্ষা ইউনিট তুরস্কের ড্রোন মোকাবেলার কার্যকর পথ উদ্ভাবন করে এবং গত কয়েক মাসে তারা তুর্কি ড্রোনের বিরুদ্ধে ব্যাপক সফলতা পেয়েছে। রাশিয়া দাবি করেছে- গত ডিসেম্বর মাসে তারা ইউক্রেনের ১৩০টি ড্রোন ভূপাতিত করে।

আজকের বাংলা তারিখ

  • ১৫ই অক্টোবর, ২০২৬
  • ৩০শে আশ্বিন, ১৪৩৩
  • ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page