September 30, 2026, 7:34 pm
শিরোনামঃ
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক
এইমাত্রপাওয়াঃ

১০০ ইসরায়েলিকে অপহরণ করেছে হামাস : যুক্তরাষ্ট্র

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসরায়েলে আক্রমণ চালিয়ে অন্তত ১০০ জন সামরিক-বেসামরিক নাগরিককে অপহরণ করেছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। ইসরায়েলের মার্কিন দূতাবাসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। খবর বিবিসির।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সের এক পোস্টে মার্কিন দূতাবাস জানিয়েছে, ইসরায়েলে হামাসের সাম্প্রতিক হামলায় ৩০০ জনের বেশি নিহত, ১ হাজার ৮০০ জনের বেশি আহত হয়েছেন।

অপহরণ করা হয়েছে ১০০ ইসরায়েলিকে, যাদের মধ্যে সামরিক-বেসামরিক উভয় ধরনের নাগরিকই রয়েছেন।

ইসরায়েলে চালানো এই হামলায় হামাস পাঁচ হাজারের বেশি রকেট ছুড়েছে বলে উল্লেখ করেছে মার্কিন দূতাবাস কর্তৃপক্ষ।

যদিও এসব পরিসংখ্যান এখনো নিশ্চিত করেনি ইসরায়েলি কর্তৃপক্ষ।

শনিবার (৭ অক্টোবর) ভোরে গাজা থেকে ইসরায়েলে কয়েক হাজার রকেট ছোড়ে হামাস। ২০ মিনিটে ইসরায়েলে পাঁচ হাজার রকেট ছোড়া হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীটি। পাশাপাশি, ইসরায়েলের ভেতরে সশস্ত্র যোদ্ধারা ঢুকে পড়ারও খবর পাওয়া গেছে।

এ অবস্থায় ‘যুদ্ধ পরিস্থিতি’ ঘোষণা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, আমাদের শত্রুদের এমন মূল্য দিতে হবে, যা তারা কখনো দেখেনি।

হামাসের হামলায় ইসরায়েলে প্রায় ৩০০ জন মারা গেছেন বলে জানিয়েছে ইসরায়েলি মিডিয়া। আর গাজায় ইসরায়েলিদের পাল্টা হামলায় প্রাণ হারিয়েছেন প্রায় ২৫০ ফিলিস্তিনি।

টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়েছে, শনিবার রাতে বিপুল সংখ্যক সৈন্য জড়ো করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। বড় যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে তারা।

 

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page