October 10, 2026, 6:38 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

১০ ডিসেম্বরের জন্য আওয়ামী লীগ প্রস্তুত ; যুদ্ধ অপরাধীদের মাঠেই নামতে দেব না : এমপি শেখ সেলিম

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও গোপালগঞ্জ-২ আসনের আটবারের এমপি শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, ১০ ডিসেম্বরের জন্য আওয়ামী লীগ প্রস্তুত। যুদ্ধ অপরাধীদের মাঠেই নামতে দেব না।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ কোনো বিএনপির মতো পালানো দল না। বিএনপিকে আর কোনোদিন ক্ষমতায় আসতে দেওয়া হবে না। বিএনপি এর ফুল অর্থ হচ্ছে, বাংলাদেশ না পাকিস্তান। তাই তারা বাংলাদেশে রাজনীতি করতে পারবে না।

বুধবার বিকালে গোপালগঞ্জ শহরের পৌর পার্কে সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সম্মেলনে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেছেন, শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা করছে লন্ডনে বসে তারেক জিয়া। বঙ্গবন্ধুক যারা হত্যা করে সিঁড়িতে ফেলেছে, সেই জিয়াকেও গুলি করে হত্যা করে সিঁড়িতেই ফেলা হয়েছিল। ১০ ডিসেম্বরের পরে তারেক জিয়ার নির্দেশনায় দেশ চলবে! এটা তাদের স্বপ্ন। তা স্বপ্ন হয়েই থেকে যাবে।

এসময় কেন্দ্রীয় আওয়ামী লীগের আরেক সাংগঠনিক সম্পাদক এস.এম কামাল হোসেন বলেন, বিএনপি দেশে বিশৃঙ্খলা করার চেষ্টা করলে তাদের ঘর হতে বেরোতে দেব না, রাজপথেও নামতে দেব না।

সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী লিয়াকত আলীর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফজলে নাঈম, জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিটু, পৌর আওয়ামী লীগের সভাপতি হাসমত আলী সিকদার চুন্নু, এস.এম. নজরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা বদরুল আলম বদরসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page