March 29, 2026, 8:55 pm
এইমাত্রপাওয়াঃ

১০ ডিসেম্বর নয়াপল্টনেই সমাবেশ করতে অনঢ় বিএনপি : রিজভী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাংলাদেশের রাজনীতি এখন আগামী ১০ ডিসেম্বরের বিএনপির সমাবেশকে ঘিরেই বেশিরভাগ আবর্তিত। এমন পরিস্থিতিতে আগামী ১০ ডিসেম্বর নয়াপল্টনেই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে ঢাকা বিভাগীয় গণসমাবেশ হবে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।সোমবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

বিএনপির এ নেতা বলেন, ঢাকার সমাবেশ নিয়ে এখনও তাদেরকে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি। রিজভী দাবী করে বলেন, বিভিন্ন গণমাধ্যমে তারা জানতে পেরেছেন সরকার অন্য জায়গায় অনুমতি দিতে চায়। তবে বিএনপির সিদ্ধান্ত হচ্ছে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই সমাবেশ করবেন তারা।

এদিকে, জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, ড. খন্দকার মোশারফ হোসেন বলেছেন, দেশে গণতন্ত্র পুনরুত্থান এখন সময়ের দাবি।

একই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় অভিযোগ করে বলেন, সরকার সবসময় বিরোধী দলকে দমন পীড়ন করে আসছে। তবে ১০ ডিসেম্বরের পর থেকে দেশের জনগণই ঠিক করবে কে দেশ চালাবে।

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page