April 11, 2026, 4:03 pm
শিরোনামঃ
আগামী ১৪ এপ্রিল কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের আধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর পরীক্ষায় তুমিও ফেল ৬ মাস পর আমিও ফেল : শিক্ষামন্ত্রী সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ মুছে দেওয়া হবে : বাণিজ্যমন্ত্রী লেবাননে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ খাগড়াছড়িতে বিশেষ অভিযান চালিয়ে ১৪০০ রাউন্ড গুলি উদ্ধার জয়পুরহাটে ধানক্ষেত থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ; সাবেক স্বামী অটক হেজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় অস্বীকৃতি ইসরায়েলের আল-আকসায় ১ লাখেরও বেশি মুসল্লির জুমার নামাজ আদায় পৃথিবীতে প্রত্যাবর্তন করলো আর্টেমিস নভোচারীরা
এইমাত্রপাওয়াঃ

১৬৮টি হারানো মোবাইল খুঁজে মালিককে ফিরিয়ে দিলো সাতক্ষীরা জেলা পুলিশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সাতক্ষীরায় ১৬৮টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিককে ফেরত দিয়েছে জেলা পুলিশ। এ সময় বিকাশের মাধ্যমে প্রতারণা করে হাতিয়ে নেওয়া ২ লাখ ৩১ হাজার ৭৯০ টাকা উদ্ধার করে প্রকৃত মালিককে ফেরত দেওয়া হয়।

বৃহস্পতিবার (২৩ মার্চ) বেলা সাড়ে ১১টায় পুলিশ লাইন কনফারেন্স হল রুমে আনুষ্ঠানিকভাবে মোবাইল ফোনগুলো ফেরত দেওয়া হয়।

এ সময় সকলের উদ্দেশ্যে সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান বলেন, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন টিমের মাধ্যমে জনগণের হারানো ফোন উদ্ধার করে প্রকৃত মালিককে দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় গত দুই মাসে হারানো ১৬৮টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিককে ফেরত দেওয়া হয়েছে। যার বাজার মূল্য আনুমানিক ২৫ লাখ ২০ হাজার টাকা। এছাড়াও বিকাশের মাধ্যমে প্রতারণা করে হাতিয়ে নেওয়া ২ লাখ ৩১ হাজার ৭৯০ টাকা উদ্ধার করে মালিকদের ফেরত দেওয়া হয়েছে। জনগণ সেবা দিতে পুলিশ পরিশ্রম করে যাচ্ছে প্রতিনিয়ত। স্ব স্ব মূল্যবান জিনিসপত্রের প্রতি আরও বেশি যত্নবান হওয়ার আহ্বান করছি।

এ সময় হারানো মোবাইল ফোনের মালিকরা জানান, হারানো মোবাইল ফোন ফেরত পাওয়ার আশা ছেড়ে দিয়েছিল তারা। সাতক্ষীরা জেলা পুলিশের অক্লান্ত পরিশ্রমের ফলে তারা মোবাইল ফোন ফেরত পেয়ে বেশ আনন্দিত। পুলিশের এমন মহৎ কাজকে সাধুবাদ জানিয়েছে উপস্থিত সকলে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page