August 11, 2026, 5:33 am
শিরোনামঃ
মানুষের অধিকার প্রতিষ্ঠাই ছিল ৭১ ও ২৪-এর শহীদদের লক্ষ্য : প্রধানমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের ঘনিষ্ঠতম মিত্র : তথ্যমন্ত্রী বাংলাদেশের মতো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : রুহুল কবির রিজভী স্থানীয় সরকার নির্বাচনেও পোস্টার নিষিদ্ধ ; আচরণবিধি চূড়ান্ত ৩৪ শ্রেণির ভিসা নিয়ে নতুন নীতিমালা অনুমোদন ঝিনাইদহের মহেশপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ যশোর বোর্ডে ১১টি শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল যশোরের বেনাপোলে পুলিশের অভিযানে বিদেশী পিস্তল ও গুলিসহ যুবক আটক মাগুরায় অষ্টম শ্রেণির জাল সনদ ও ভুয়া জন্মনিবন্ধন দিয়ে চাকরির অভিযোগ চট্টগ্রামে আবাসিক হোটেল থেকে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

২৩ দিনের যুদ্ধে ইসরাইলের ক্ষয়ক্ষতির হিসাব দিল হিজবুল্লাহ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসন শুরুর পর লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহও কার্যত এই সংঘর্ষে জড়িয়ে গেছে। হিজবুল্লাহ যোদ্ধাদের হাতে এ পর্যন্ত ইসরাইলের কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে গতকাল (মঙ্গলবার) তার একটি তথ্যচিত্র প্রকাশ করেছে সংগঠনটি।

হিজবুল্লাহর প্রকাশ করা তথ্যচিত্র অনুসারে, প্রতিরোধ যোদ্ধারা দুটি ট্রুপ ক্যারিয়ার, দুটি হামার এবং নয়টি ট্যাঙ্ক ধ্বংস করেছে। এছাড়া, ১২০ জন ইহুদিবাদী সেনাকে লক্ষ্য করে নিখুঁত হামলা চালিয়েছে যাতে এসব সেনা নিহত ও আহত হয়েছে।

এর পাশাপাশি হিজবুল্লাহ যোদ্ধারা ‌ইসরাইলের ২০৫টি সামরিক অবস্থানকে লক্ষ্য করে হামলা চালিয়েছে এবং ৬৯টি যোগাযোগ ব্যবস্থা ধ্বংস করেছে। সেইসাথে এ পর্যন্ত ১৪০টি নজরদারি ক্যামেরা এবং ১৭টি জ্যামিং সিস্টেম ধ্বংস করতে সফল হয়েছে।

হিজবুল্লাহ যোদ্ধারা গত ২৩ দিন ধরে ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত রয়েছে এবং ৩৩টি রাডার এবং ২৭টি গোয়েন্দা ডিভাইস ধ্বংস করার পাশাপাশি একটি ড্রোনও গুলি করে ধ্বংস করে। হিজবুল্লাহর হামলার মুখে দখলদার ইসরাইল সরকার লেবানন সীমান্তবর্তী অবৈধ বসতি থেকে ২৮টি কমিউনিটিকে সরিয়ে নিতে বাধ্য হয়েছে এবং ৬৫ হাজার ইহুদি বসতি স্থাপনাকারীকে ইসরাইলের গভীর অভ্যন্তরে স্থানান্তরিত করা হয়েছে। সেক্ষেত্রে অভ্যন্তরীণভাবে ব্যাপক সংখ্যক ইহুদিবাদী বাস্তুচ্যুত হয়েছে।

হিজবুল্লাহর হামলার মুখে বার বার ইসরাইল এই যুদ্ধে সংগঠনটিকে না জড়ানোর আহ্বান জানিয়ে আসছে। তবে হিজবুল্লাহর উপ প্রধান শেখ নাঈম কাসেম কয়েকদিন আগে বলেছেন, হিজবুল্লাহ এই যুদ্ধের ভেতরেই রয়েছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page