April 2, 2026, 10:46 am
শিরোনামঃ
জামালপুরে ছেলের শ্বশুরবাড়ির স্বজনদের মারধরে বাবা নিহত ; ৬ জন আটক ময়মনসিংহে চার বছরের শিশু হত্যার অভিযোগ পিতা আটক পাকিস্তানিদের জন্য ‘অন অ্যারাইভাল’ ভিসা স্থগিত করলো কাতার ইরান যুদ্ধে না জড়ানোর ঘোষণা ব্রিটিশ প্রধানমন্ত্রীর নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করে ইরান যুদ্ধে পাঠানোর দাবি ইরানের প্রেসিডেন্ট যুদ্ধবিরতি চেয়েছেন : ট্রাম্প ঝিনাইদহের মহেশপুরে স্কুলছাত্রীকে গণধর্ষনের ঘটনায় প্রধান আসামিসহ ২ জন আটক  মাগুরায় মিথ্যা চাঁদাবাজি মামলায় দুই সাংবাদিকের জামিন কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী বিএনপি নেতাকর্মীদের ২৩ হাজার ৮৬৫ মামলা প্রত্যাহার করা হয়েছে : সংসদে আইনমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৬১ লাখ ৩৪ হাজার ৭০ টাকা টোল আদায়

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পদ্মা সেতুতে একদিনে টোল আদায়ের নতুন রেকর্ড হয়েছে। মঙ্গলবার (২৭ জুন) একদিনে ২৪ ঘণ্টায় টোল আদায় হয়েছে ৪ কোটি ৬১ লাখ ৩৪ হাজার ৭০ টাকা। এটি একদিনে সেতুতে এ পর্যন্ত সর্বোচ্চ টোল আদায় বলে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ।

এর আগে গত বছরের ৭ জুলাই দ্বিতীয় সর্বোচ্চ ৪ কোটি ১৯ লাখ ৩৯ হাজার ৬৫০ টাকার টোল আদায় হয়েছে। সেদিন সেতুতে পাড়ি দিয়েছিল ৩১ হাজার ৭২৩টি যানবাহন। এছাড়া তৃতীয় সর্বোচ্চ টোল আদায় হয় গত বছরের ২১ এপ্রিল। ওইদিন ৩ কোটি ৯১ লাখ ৫০ হাজার টাকার টোল আদায় হয়। ৩৫ হাজার ৫২৪টি যানবাহন পারাপার হয়‌।

পদ্মা সেতুর অতিরিক্ত পরিচালক আমিরুল হায়দার চৌধুরী বুধবার (২৮ জুন) দুপুর ২টার দিকে বলেন, ঈদকে কেন্দ্র করে মঙ্গলবার ভোর থেকে সেতুতে বাড়ি ফেরা মানুষের চাপ বাড়ে। সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত সেতুর দুই প্রান্ত হয়ে পাড়ি দেয় ৪৩ হাজার ১৩৭টি যানবাহন। এর মধ্যে জাজিরা প্রান্ত হয়ে সেতু পাড়ি দেয় ১৩ হাজার ২৪০টি যানবাহন। এতে টোল আয় ১ কোটি ৯১ লাখ ৩৪ হাজার ৩০০ টাকা। আর মাওয়া প্রান্ত হয়ে পার হওয়া ২৯ হাজার ৮৯৭টি যানবাহনে টোলের পরিমাণ ২ কোটি ৭০ লাখ ৪০০ টাকা।

তিনি আরও বলেন, আজ বুধবার সকাল হতে সেতু দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। টোল প্লাজা ও সেতুতে গাড়ির কোনো চাপ নেই। পদ্মা সেতুর টোল আদায়ের পরিমাণ ৮০০ কোটি টাকা ছাড়িয়েছে। মঙ্গলবার পর্যন্ত টোল আয় হয়েছে ৮০৯ কোটি ৭৮ লাখ ৪০ হাজার ২৫০ টাকা। মোট পাড়ি দিয়েছে ৫৭ লাখ ৭১ হাজার ৭৮৮টি যানবাহন।

 

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page