October 7, 2026, 10:47 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী হত্যার দায়ে মামলা ; পুরুষ শূন্য গ্রাম দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

২৪ ঘণ্টার ব্যবধানে প্রশান্ত মহাসাগরে আবারও ৭ মাত্রার ভূমিকম্প

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যেতে না যেতেই আবারও সাতের বেশি মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে। তবে এবার কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

বার্তা সংস্থা রয়টার্সের খবর অনুসারে, শনিবার (২০ মে) নিউ ক্যালেডোনিয়ার লয়ালটি দ্বীপের দক্ষিণপূর্বে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

এরপর অঞ্চলটিতে বেশ কয়েকটি আফটারশক রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৩৬ কিলোমিটার গভীরে।

অস্ট্রেলিয়ার আবহাওয়া ব্যুরো জানিয়েছে, ভূমিকম্পটির কারণে অস্ট্রেলীয় মূল ভূখণ্ড, দ্বীপ ও অঞ্চলগুলোতে কোনো সুনামির আশঙ্কা নেই।

এর আগে, গত শুক্রবার দক্ষিণ প্রশান্ত মহাসাগরে আঘাত হানে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প, যার জেরে সুনামি সতর্কতা জারি করেছিল কর্তৃপক্ষ। ইউএসজিএসের তথ্যমতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৩৭ কিলোমিটার গভীরে।

প্রাথমিক প্যারামিটারের ওপর ভিত্তি করে প্যাসিফিক সুনামি সতর্কীকরণ কেন্দ্র (পিটিডব্লিউসি) বিশেষ বুলেটিনে বলেছিল, ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে এক হাজার কিলোমিটারের মধ্যে যেসব উপকূল রয়েছে, সেখানে বিপজ্জনক সুনামির আশঙ্কা রয়েছে।

পিটিডব্লিউসি হুঁশিয়ারি দিয়ে জানায়, ভানুয়াতুতে ১০ ফুটের উপরে জলোচ্ছ্বাস হতে পারে। তাছাড় ফিজি, নিউ ক্যালেডোনিয়া, কিরিবাতি ও নিউজিল্যান্ডেও জোয়ারের তুলনায় সামান্য পানি বাড়তে পারে। এসব উপকূলীয় এলাকার মানুষদের সতর্ক থাকার আহ্বান জানায় সংস্থাটি। তবে পরে এই সুনামি সতর্কতা প্রত্যাহার করা হয়েছে।

 

 

 



Our Like Page