October 1, 2026, 6:26 pm
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

২৪ ঘন্টায় ইউক্রেনের ২ মিগ-২৯ জঙ্গিবিমান ও ১৮টি ড্রোন ভূপাতিত করেছে রাশিয়ার সামরিক বাহিনী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :রাশিয়ার সামরিক বাহিনী ইউক্রেনের দুটি মিগ-২৯ যুদ্ধবিমান ক্ষেপণাস্ত্র ছুঁড়ে ভূপাতিত করেছে। ২৪ ঘন্টার মধ্যে রুশ সামরিক বাহিনী ইউক্রেনের বিরুদ্ধে এই সফলতা পায়। রাশিয়ার সামরিক বাহিনী গতকাল (শনিবার) রাজধানী মস্কোয় নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য তুলে ধরে। একই সময়ে রুশ সেনারা যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের ১৮টি ড্রোন ধ্বংস করতে সক্ষম হয়েছে।

সংবাদ ব্রিফিংয়ে বলা হয়, ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দিনিপ্রোপেত্রোভস্ক এলাকায় জঙ্গিবিমান দুটিকে ভূপাতিত করা হয়। ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। এর পাশাপাশি রাশিয়ার সামরিক বাহিনী সোভিয়েত আমলে তৈরি পি-১৮ হাই ফ্রিকোয়েন্সি রাডার সিস্টেম ধ্বংস করতে সক্ষম হয়েছে। এসব রাডার আকাশের উড়ন্ত লক্ষ্যবস্তু চিহ্নিত করতে ব্যবহার করা হতো।

এর বাইরে রাশিয়ার সেনারা ইউক্রেনের দুটি গোলাবারুদের ডিপো দখল করে নিয়েছে। এ দুটি ডিপোতে বিপুল পরিমাণে গোলাবারুদ মজুদ ছিল।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়ার সামরিক বাহিনী ইউক্রেনের বিমান বাহিনীর শক্তি সমর্থ্য শেষ করে দেয়ার চেষ্টা করছে। বিমান বাহিনীর সাথে বর্তমানে সোভিয়েত আমলে তৈরি এসইউ-২৭, মিগ-২৯ এবং এসইউ ২৪ ফ্রন্টলাইন বোম্বার রয়েছে বলে মনে করা হয়। তবে বেশ কিছু সংখ্যক এসইউ-২৫ ক্লোজ এয়ার সাপোর্ট বিমান রয়েছে।

 

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page