October 17, 2026, 8:05 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

২৮ এপ্রিল খুলছে স্কুল-কলেজ ; শনিবারও চলবে শ্রেণী কার্যক্রম

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  তাপপ্রবাহ চললেও আর ছুটি না বাড়িয়ে ২৮ এপ্রিল থেকেই স্কুল-কলেজ খোলার প্রস্তুতি নিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। ক্ষতি পোষাতে ৪ মে থেকে শনিবারও শ্রেণী কর্যক্রম রাখার পরিকল্পনা মন্ত্রণালয়ের। তবে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত অ্যাসেম্বলিসহ শিক্ষার্থীদের শ্রেণী কক্ষের বাইরের সব কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।

ভয়াবহ দাবদাহে পুড়ছে দেশ।  দেশের বিভিন্ন স্থানে পারদ উঠছে ৪২ ডিগ্রি সেলসিয়াসের ওপরে। প্রচণ্ড গরমে গেল এক সপ্তাহ বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। তাপপ্রবাহ কমার কোনো লক্ষণ এখনও নেই।

নতুন করে আরও এক দফা হিট অ্যালার্ট জারির মধ্যেই শিক্ষা মন্ত্রণালয় জানালো ২৮ এপ্রিল রোববার থেকে খুলছে স্কুল কলেজ।

শিক্ষা মন্ত্রণালয়ের ব্যখ্যা- দেশের সব স্থানে তাপমাত্রা সমান নয়। তাই গেল এক সপ্তাহে শিক্ষার্থীদের ক্ষতি পোষাতে ৪ মে থেকে শনিবারও শ্রেণী কার্যক্রম চালাতে চায় মন্ত্রণালয়।

তবে অ্যাসেম্বেলিসহ শ্রেণীকক্ষের বাইরে শিক্ষার্থীদের কোনো কার্যক্রম না রাখার নির্দেশনাও দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

ঈদুল ফিতর ও নববর্ষের দীর্ঘ ছুটি শেষে ২১ এপ্রিল শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা ছিল। তবে তাপপ্রবাহের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান এক সপ্তাহের জন্য ছুটি দেওয়া হয়।

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page