October 3, 2026, 4:24 am
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

৩০৩ ভারতীয় যাত্রীসহ উড়োজাহাজ আটকে রেখেছে ফ্রান্স সরকার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ৩০৩ ভারতীয় যাত্রীসহ নিকারাগুয়াগামী একটি উড়োজাহাজ আটকে রেখেছে ফ্রান্স। ফরাসি মিডিয়ার বরাত দিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মানব পাচার হচ্ছে- এমন সন্দেহে গতকাল শুক্রবার দেশটির উত্তরপূর্বাঞ্চলের একটি বিমানবন্দরে উড়োজাহাজটি আটকে রাখে ফ্রান্স।

প্রতিবেদনে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাত থেকে এয়ারবাস এ৩৪০ উড়োজাহাজটি উড্ডয়ন করেছিল। গন্তব্য ছিল নিকারাগুয়ার রাজধানী মানাগুয়া। উড়োজাহাজটি রোমানিয়ার চার্টার কোম্পানি লিজেন্ড এয়ারলাইন্সের।

ফ্রান্সের প্রসিকিউটররা জানান, কারিগরি ত্রুটির কারণে গত বৃহস্পতিবার মাহনা বিভাগের ছোট বিমানবন্দর ভারতিতে উড়োজাহাজটি অবতরণ করে। কৌঁসুলিরা আরও জানান, ওই উড়োজাহাজটির কিছু যাত্রী ‘মানব পাচারের শিকার হচ্ছেন’, অজ্ঞাত সূত্রে এমন খবর পেয়ে কর্তৃপক্ষ বিমানটি আটক করে। এরপর পুলিশ ছোট এই বিমানবন্দরটির কার্যক্রম বন্ধ করে রাখে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ইতিমধ্যে ফরাসি পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে। ঘটনাস্থলে ভারতের কর্তৃপক্ষও পৌঁছেছে। পুরো পরিস্থিতির তারাও তদন্ত করছে।

বার্তা সংস্থা এএফপি বলছে, কর্মকর্তারা সন্দেহ করছে যাত্রীদের কেন্দ্রীয় আমেরিকায় অবৈধভাবে নিয়ে যাওয়ার পরিকল্পনা হয়েছিল। কানাডা বা যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশের পরিকল্পনা ছিল ওই চক্রের।

ফরাসি কর্মকর্তারা বলেছেন, ফ্রান্সে অবতরণের পর যাত্রীদের প্রথমে বিমানবন্দরে রাখা হয়েছিল তবে পরবর্তী সময়ে তাদের সেখান থেকে বের করে আলাদা আলাদা বেড দেওয়া হয়েছে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page