June 22, 2026, 11:48 am
শিরোনামঃ
তেল-গ্যাস অনুসন্ধান খাতে মালয়েশিয়ার বিনিয়োগ চাইল বাংলাদেশ আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সমুদ্রসীমা সঠিকভাবে বুঝে পেলেও বিগত সময়ে খনিজসম্পদ আহরণ হয়নি : নৌমন্ত্রী ক্রয় কার্যক্রমে অনিয়ম-প্রতারণা কার্যাদেশ বাতিল করলেন অ্যাটর্নি জেনারেল ঝিনাইদহে শিশু তাবাচ্ছুম ধর্ষণ-হত্যা মামলায় আসামি তাহেরের মৃত্যুদণ্ড মানিকগঞ্জে নিখোঁজের ছয় দিন পর স্কুলছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার লেবাননে যতদিন প্রয়োজন সেনা মোতায়েন থাকবে : নেতানিয়াহু ইসরায়েল ছাড়া যুক্তরাষ্ট্রের অস্তিত্ব থাকতো না : মার্কিন রাষ্ট্রদূত পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আজ মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

৩৮ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের ৪৮টি অঙ্গরাজ্য ভ্রমণ করে গিনেসে রেকর্ড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্রের ৪৮টি অঙ্গরাজ্য এক যাত্রায় দ্রুততম সময়ে উড়োজাহাজে ভ্রমণ করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের খাতায় নাম লেখালেন দুই বৈমানিক। ৩৮ ঘণ্টা ১৩ মিনিটে এসব অঙ্গরাজ্য ভ্রমণ করে আগের বিশ্ব রেকর্ড ভেঙেছেন তাঁরা।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালের (ইউপিআই) প্রতিবেদনে বলা হয়, এই দুই বৈমানিক হলেন জন স্কিটোন ও বব রেনল্ডস। রেকর্ডটি গড়তে দুই বৈমানিক ব্যবহার করেছেন হালকা একটি উড়োজাহাজ।

যুক্তরাষ্ট্রের সবচেয়ে উত্তর-পূর্বের মেইন অঙ্গরাজ্যের সানফোর্ড শহর থেকে উড্ডয়ন শুরু করেন দুই বৈমানিক। যাত্রাপথে ৪৮টি অঙ্গরাজ্যের বিমানবন্দরে অবতরণ করেন দুজন। তাঁদের এই অভিযাত্রা শেষ হয় ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের সাউথ বেন্ড শহরে।

উড়োজাহাজের মাধ্যমে ৩৮ ঘণ্টা ১৩ মিনিটে পাশাপাশি লাগোয়া ৪৮টি অঙ্গরাজ্য ভ্রমণ করে সবচেয়ে দ্রুততম যাত্রার গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েন এই দুই বৈমানিক।

যুক্তরাষ্ট্রের মোট অঙ্গরাজ্য ৫০টি। এর মধ্যে ৪৮টি অঙ্গরাজ্য একেকটির সঙ্গে লাগোয়া। বাকি দুটি অঙ্গরাজ্য—আলাস্কা ও হাওয়াই মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন। যুক্তরাষ্ট্রের ডব্লিউটিএমজে টিভিকে স্কিটোন বলেন, ‘দুই অঙ্গরাজ্যের মধ্যে সবচেয়ে কম সময় প্রায় চার মিনিট কাটিয়েছি আমরা। এমনটা ঘটেছে দুইবার—নেব্রাস্কা ও আইওয়া এবং ওহাইও ও ওয়েস্ট ভার্জিনিয়া অঙ্গরাজ্যে।’

এই বৈমানিক আরও বলেন, এই কীর্তি হলো দীর্ঘ পরিকল্পিত দুঃসাহসিক অভিযাত্রার ফল।

স্কিটোন বলেন, ‘এটা ছিল আমার জন্য ব্যক্তিগত একটি বিষয়। কিছু কীর্তি গড়ার একটি তালিকা আমি করেছিলাম। এই তালিকা আমি করেছি ১৫ বছর আগে। তালিকায় উড়োজাহাজে ভ্রমণের বেশ কিছু জায়গার নামও ছিল, যেসব জায়গায় আমি যেতে চেয়েছি। এসব তালিকার একটি ছিল একই যাত্রায় ৪৮টি রাজ্যের সব কটিতে ভ্রমণ।’

সম্প্রতি আরও দুই বৈমানিক—ব্যারি বেনফেল্ড ও অ্যারন উইলসনও একই যাত্রায় ৪৮টি রাজ্য ভ্রমণ করে গিনেস রেকর্ড গড়ার চেষ্টা করেছিলেন। তবে তাঁদের এই যাত্রায় সময় লেগে যায় ৪৪ ঘণ্টা ৭ মিনিট। এ দুজনকে পেছনে ফেলে গিনেস বুকে নাম লেখালেন স্কিটোন ও রেনল্ডস।

আজকের বাংলা তারিখ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  


Our Like Page