September 18, 2026, 3:03 am
শিরোনামঃ
যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক ঝিনাইদহের মহেশপুরে কোরআন শরীফ পোড়ানোর অভিযোগে যুবক আটক যশোরে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩৫ জন নতুন আক্রান্ত গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক রূপ দিতে বিনিয়োগ বাড়াবে সরকার : পর্যটনমন্ত্রী ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানের ভবনে বসাতে হবে সৌর প্যানেল টাঙ্গাইলে শিশুপুত্রকে কুপিয়ে হত্যা করলেন মা শরীয়তপুরে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে অটোচালককে কুপিয়ে হত্যা মরক্কোর সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে ইসরায়েল
এইমাত্রপাওয়াঃ

৩ দফা দাবীতে ঝিনাইদহের কালীগঞ্জে মৌচিক কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি : বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলোকে লাভজনক ও যুগোপযোগী করতে চিনি শিল্পের কৃষি বিভাগকে রাজস্ব খাতে অন্তর্ভূক্তসহ ৪ দফা দাবীতে ঝিনাইদহের কালীগঞ্জে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে বৈরী আবহাওয়া উপেক্ষা করে কালীগঞ্জের মোবারকগঞ্জ চিনিকলের সামনে এ কর্মসূচীর আয়োজন করে চিনিকলের শ্রমিক-কর্মচারীরা। এতে ব্যানার ফেস্টুন নিয়ে চিনিকলের কর্মকর্তা, কর্মচারীসহ অন্যান্যরা অংশ নেয়।

ঘন্টাব্যাপী চলা এই কর্মসূচীতে চিনিকলের ব্যবস্থাপক গৌতম কুমার মন্ডল, তানজিমুল ইসলাম, ইক্ষু উন্নয়ন সহকারী আব্দুল হাই সিদ্দিকী, চিনিকলের সিআইসি সদস্য ইমরান পারভেজ, সেন্টার গার্ড কাম স্কেলম্যান আব্দুল লতিফসহ অন্যান্যারা বক্তব্য রাখেন।

সেসময় বক্তারা চিনি শিল্পের কৃষি বিভাগকে রাজস্ব খাতে অন্তর্ভূক্ত, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনকে কৃষি মন্ত্রনালয়ের অন্তর্ভূক্ত ও ইক্ষু সম্প্রসারণ উইং গঠনের দাবী জানান।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page