March 26, 2026, 3:31 pm
শিরোনামঃ
জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন স্বাধীনতার ঘোষণার প্রেক্ষাপট তৈরি হয় : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

৪৪তম বিসিএসের ৭২০ জন প্রার্থীর মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :   ৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সাধারণ এবং কারিগরি-পেশাগত উভয় ক্যাডারের পদসমূহের প্রার্থীদের মধ্যে ৭২০ জন প্রার্থীর মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

বৃহস্পতিবার (২০ মার্চ) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা এ সূচি প্রকাশ করা হয়। প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ৯ এপ্রিল থেকে এ পরীক্ষা শুরু হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৯ এপ্রিল সকাল ১০টায় আগারগাঁওয়ে কমিশনের কার্যালয়ে শুরু হওয়া এ পরীক্ষা চলবে ২১ এপ্রিল পর্যন্ত। নিয়োগ বিজ্ঞপ্তির ১৬ নম্বর অনুচ্ছেদের শর্তানুযায়ী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জন্য নির্ধারিত অনলাইন ফরম কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে।

পিএসসির বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কমিশনের ওয়েবসাইট থেকে সংগৃহীত অনলাইন ফরম প্রয়োজনীয় কাগজপত্রসহ মৌখিক পরীক্ষার দিন সংশ্লিষ্ট মৌখিক পরীক্ষার বোর্ডে ৩০ মিনিট আগে জমা দিতে হবে।

এর আগে, ২০২১ সালের ৩০ নভেম্বর ৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। পরে ২০২২ সালের ২৭ মে দেশের আটটি বিভাগীয় শহরে প্রিলিমিনারি পরীক্ষা হয়।

এতে ৩ লাখ ৫০ হাজার ৭১৬ জন প্রার্থী আবেদন করলেও পরীক্ষায় দিয়েছিলেন ২ লাখ ৭৬ হাজার ৭৬০ জন। অনুপস্থিত ছিলেন ২১ শতাংশ প্রার্থী।

৪৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন ১৫ হাজার ৭০৮ জন। এরপর ২০২৪ সালের ৩ এপ্রিল ৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়। এতে ১১ হাজার ৭৩২ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page