September 29, 2026, 10:49 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার কুমিল্লায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ৩০ জন আহত বাংলাদেশের ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্পের রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া : জেলেনস্কির ইরানকে ছাড়ের প্রস্তাবের খবর অস্বীকার করলেন ট্রাম্প মধ্যপ্রাচ্যের কোনো অবকাঠামোই ইরানি হামলা থেকে নিরাপদ না : গালিবাফ যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা
এইমাত্রপাওয়াঃ

৪৮ ঘণ্টার মধ্যে ইসরায়েলের মাটিতে হামলা করতে পারে ইরান : মার্কিন গোয়েন্দা তথ্য

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে মার্কিন এক কর্মকর্তা বলেছেন, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ইসরায়েলের মাটিতে সরাসরি হামলা করতে পারে ইরান।

মার্কিন সূত্রের বরাত দিয়ে ওয়ালস্ট্রিট জার্নাল জানিয়েছে, দক্ষিণ অথবা উত্তর ইসরায়েলে ইরানের সম্ভাব্য হামলা মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে তেল আবিব।

তবে অন্য একটি সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, তেহরান এখনো এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।

সম্প্রতি সিরিয়ায় ইরানের কনস্যুলেট ভবনে হামলা চালিয়ে ইরানের জেনারেলসহ বেশ কয়েকজনকে হত্যা করে ইসরায়েল।

এরপর ধারাবাহিকভাবে প্রতিশোধের হুমকি দিচ্ছেন ইরানের শীর্ষ নেতারা। বলা হচ্ছে, এবার সরাসরি ইসরায়েলের ভূখণ্ডে হামলার প্রস্তুতি নিচ্ছে তেহরান।

এর আগে পশ্চিমা গণ্যমাধ্যমের প্রতিবেদনগুলোতে দাবি করা হয়, সরাসরি ইসরায়েল অথবা ইসরায়েলের স্বার্থ রয়েছে এমন স্থাপনায় ইরানের হামলা আসন্ন।

গত ১ এপ্রিল ইসরায়েলের হামলায় ইরানের দুই জেনারেলসহ অন্তত সাতজন নিহত হন। এরপর ইসরায়েলে হামলার চূড়ান্ত অঙ্গীকার করে ইরান।

আজকের বাংলা তারিখ



Our Like Page