September 30, 2026, 3:31 pm
শিরোনামঃ
পাকিস্তানের আকাশপথ বন্ধ ; চীনের আকাশপথ ব্যবহারের আলোচনায় ভারত সেনা প্রত্যাহার করলেও ইরাকের তেল বিক্রির অর্থ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ‘নূহের নৌকা’র খোঁজে পাহাড় খনন করছে তুরস্ক যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন
এইমাত্রপাওয়াঃ

৪ দিনে ৫০ ইসরাইলি সেনা নিহত ; ৩৫টি গাড়ি ধ্বংস : কাসসাম ব্রিগেডের বিবৃতি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ সংগঠন হামাসের সামরিক শাখা ইজ্জাদিন আল-কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা জানিয়েছেন গত চার দিনের সংঘর্ষে তাদের হাতে ৫০ জন দখলদার সেনা নিহত হয়েছে। এর পাশাপাশি ট্যাংকসহ অন্তত ৩৫টি সামরিক যান আংশিক কিংবা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে।

আবু উবাইদা বলেন, “আমাদের মুজাহিদরা নিশ্চিতভাবে ইসরাইলের ৪৮ জন সেনাকে হত্যা করেছে এবং বিভিন্ন মাত্রায় বহু ডজন সেনা আহত হয়েছে। হামাসের ২৪টি সামরিক অভিযানে এ সমস্ত সেনা নিহত হয়।

আবু উবাইদা জানান, প্রতিরোধ যোদ্ধাদের পাতা ফাঁদে পড়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এ ইসরাইলের ইয়াহালোম স্পেশাল অপারেশনস ফোর্স। প্রতিরোধ যোদ্ধারা স্থলমাইন পেতে এবং ছয়টি স্নাইপার অভিযান চালিয়েও বহু ইসরাইলি সেনা হতাহত করেছে এবং বেশ কিছু সাময়িক যান ধ্বংস হয়।

আবু উবাইদা জানান, তার সংগঠনের যোদ্ধারা ইসরাইলের কয়েকটি সেনা দপ্তর, কমান্ড সেন্টার এবং কনসেনট্রেশন পয়েন্টে মর্টার ও স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। এছাড়া, গত কয়েকদিনে হামাস যোদ্ধারা তেল আবিবের বিভিন্ন স্থানে কয়েক দফা বহু সংখ্যক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে।

হামাস মুখপাত্র আবু উবাইদার বরাত দিয়ে কোনো কোনো সূত্র বলছে, ২৭ অক্টোবর গাজায় ইসরাইলের স্থল অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত হামাস যোদ্ধারা দখলদার সেনাদের ৭৪০টি ট্যাংক ও সামরিক যান ধ্বংস করেছে।

 

 

 

আজকের বাংলা তারিখ



Our Like Page